যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি-ট্রাম্প’র শেষ বিতর্ক : অস্ত্র নিয়ন্ত্রণ, অভিবাসন, অর্থনীতি ও সুপ্রিমকোর্ট ইস্যু নিয়ে পারম্পরিক দোষারোপ
লিহান লিমা: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের বিতর্কের মঞ্চে শেষ বারের মত মুখোমুখি দাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন। ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেসের সঞ্চালনায় বিতর্কের শুরু হল সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নিয়ে।
এই প্রসঙ্গে হিলারি বলেন, সুপ্রিম কোর্ট একটি কেন্দ্রীয় বিষয়, এবং আদালতকে সাধারন মানুষের পাশে থাকতে হবে ।
অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে ট্রাম্প টেনে আনলেন শিকাগোর প্রসঙ্গ। বললেন, এখানে অস্ত্র নিয়ন্ত্রণের পরেও সন্ত্রাস, সহিংসতা কমেনি। তবে বাস্তবতা হচ্ছে শিকাগোর এই সহিংসতায় জড়িতরা পাশের ইন্ডিয়ানা থেকে অস্ত্র কিনে আনছেন, যেখানে অস্ত্র নিয়ন্ত্রিত নয়। এই সময় ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র বিস্তারের জন্য দায়ী করে হিলারী বলেন ‘একজন লোক যার হাত টুইট করার জন্য তিনি কখোনোই পারমাণবিক অস্ত্রের বাটনের ওপর তার হাত রাখতে পারেন না। এই সময় ট্রাম্প তাকে মিথ্যাবাদী বলে দাবি করলে হিলারী বলেন, আমি শুধু তোমাকেই কোট করছি। পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় এশিয়া সম্পর্কে তুমি বলেছিলে ‘এগিয়ে যাও’।
গর্ভপাত ইস্যুতে ট্রাম্প বলেন, গর্ভপাত মানে মায়ের গর্ভ থেকে বাড়ন্ত শিশুকে বের করে আনা। আর হিলারির কাছে জানতে চাওয়া হয় কেনো তিনি দেরিতে গর্ভপাত বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উত্তরে হিলারি বলেন, এটি পুরোপুরি একজন মায়ের সিদ্ধান্তের বিষয়।
রাশিয়া প্রসঙ্গ আসলে ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে আমার কখনোই দেখা হয়নি। ক্লিনটন বলেন, ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে ট্রাম্প হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের হাতের পুতুল। ট্রাম্প আমাদের জনগণের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিকে উৎসাহিত করছেনও পুতিনের হয়ে কাজ করছেন। ট্রাম্প বলেন, হিলারির রাশিয়া এবং চীন সম্পর্কে কোন ধারণা নেই। ট্রাম্প বলেন, তিনি পুতিনকে পছন্দ করেন না কারণ তিনি তার পথ হারাচ্ছেন।
ক্লিনটন বলেন, ওবামা অর্থনীতিকে রক্ষা করতে পদক্ষেপ গ্রহণ করেছেন। ট্রাম্প বলেন, হিলারী নির্বাচিত হলে আমরা বিরাট করের বোঝার নিচে চাপা পড়ব।
অভিবাসন প্রসঙ্গে প্রতিবারের ন্যায় এবারো অবৈধ অভিবাসীর প্রবেশ ঠেকাতে মেক্সিকান সীমান্তে দেয়াল নির্মাণের কথা তুললেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলেন, ‘মেক্সিকান সীমান্তে আমি দেয়াল বসাতে চাই, আমাদের দেয়াল নির্মাণ প্রয়োজন।’ সূত্র: সিএনএন, এনবিসি নিউজ/আমাদের সময়.কম
অবৈধ অভিবাসীদের বহিস্কার করবেন ট্রাম্প, অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ দেবেন হিলারি
এম রবিউল্লাহ: ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন তিনি এমন একজনকে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ করবেন যিনি যুক্তরাষ্ট্রের সকলের পক্ষে দাঁড়াবেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান মেনে সঠিক লোককেই সুপ্রিম কোর্ট বিচারক করতে চান।
অস্ত্র রাখার ব্যাপারে ট্রাম্প বলেন অস্ত্র মালিকদের অধিকার হরনের চেষ্টা চলছে। হিলারি বলেছেন অস্ত্র রাখার অধিকার অব্যশ্যই আইনের আওতায় আনতে হবে।
অভিবাসন বিষয়ে ট্রাম্প বলেছেন সীমান্ত দেয়াল নির্মাণ করে অবৈধ অভিবাসীদের বহিস্কারের কথা। হিলারি বলেছেন সীমান্ত নিরাপত্তা বাড়িয়ে অবৈধ অভিবাসী অনুপ্রবেশ বন্ধ করে সহিংসতার সঙ্গে জড়িত অবৈধ অভিবাসীদের বহিস্কারেরর কথা এবং অভিবাসন আইন সংস্কার করে বাকি কাগজপত্রবিহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সুযোগ দেয়ার কথা।
এই মুহুর্তে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের মধ্যে তৃতীয় ও চুড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে নেভাদার লাস ভেগাসে।
৮ই নভেম্বর নির্বাচনের আগের সর্বশেষ এই বিতর্কের পূর্ব পর্যন্ত হিলারি ক্লিনটন জাতীয় নির্বাচনী জরিপে এগিয়ে রয়েছেন। এর আগে যার যার নির্বাচনী প্রচারণা সভায় একে অন্যকে ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে অযোগ্য বলে আখ্যা দিয়েছেন। ফক্স টেলিভিশনের উপস্থাপক ক্রিস ওয়ালেস সঞ্চালনা করছেন বিতর্ক।
আজকের বিতর্কে আলোচনায় আসছে অভিবাসন, সামাজিক সুবিধা ও দেশের ঋন, সুপ্রিম কোর্টের নিয়োগ, অর্থনীতি, পররাষ্ট্র নীতি এবং প্রেসিডেন্ট হিসাবে উভয় প্রার্থীর ফিটনেস। সূত্র: ভয়েস অব আমেরিকা
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ