Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ‘বিস্ফোরক তথ্যে’র ওপর বসে আছে এফবিআই : মার্কিন সিনেটে ডেমোক্রেট নেতা সিনেটর হ্যারি রেইড

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: October 31, 2016 | 12:46 PM

ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ‘বিস্ফোরক তথ্যে’র ওপর বসে আছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। হিলারি ক্লিনটনের নতুন ইমেইল সংক্রান্ত তথ্য পাওয়ার খবর প্রকাশ করার পর এফবিআই পরিচালক জেমস বি কমি’র কাছে লেখা এক চিঠিতে এসব কথা লিখেছেন, মার্কিন সিনেটে ডেমোক্রেট নেতা সিনেটর হ্যারি রেইড। রোববার তিনি ওই চিঠিটি পাঠান। এতে তিনি জেমস কমির পক্ষপাতমুলক আচরণের অভিযোগ এনেছেন। বলেছেন, তিনি ‘হ্যাচ অ্যাক্ট’ লঙ্ঘন করেছেন। ওই চিঠিতে হ্যারি রেইড লিখেছেন, আপনার পক্ষপাতমুলক কর্মকাণ্ডের মধ্যে আপনি আইন লঙ্ঘন করেছেন বলে মনে হচ্ছে। আপনি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ যাবত আমার যতটুকু যোগাযোগ হয়েছে তাতে পরিষ্কার হয়েছে যে, ডনাল্ড ট্রাম্প, তার শীর্ষ স্থানীয় উপদেষ্টারা ও রাশিয়া সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতার বিস্ফোরক তথ্য রয়েছে আপনার কাছে। এ তথ্য জানার অধিকার আছে জনগণের। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। উল্লেখ্য, ডেমোক্রেটদের দীর্ঘ দিনের অভিযোগ, ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হলেন পারস্পরিক আনুগত্য প্রকাশের দুই অর্ধাংশ। সর্বশেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে হিলারি ক্লিনটন সরাসরি ট্রাম্পকে আক্রমণ করে কথা বলেছেন। তিনি বলেছেন, ট্রাম্প হলেন পুতিনের পাপেট বা খেলনা। তবে ট্রাম্প সে অভিযোগ সঙ্গে সঙ্গে অস্বীকার করেছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সে সময়েই বলেছে, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ইমেইল হ্যাক করার পিছনে হাত ছিল রাশিয়ার হ্যাকারদের। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছে রাশিয়া।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV