Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় জেল হত্যা দিবস স্মরণে সমাবেশ : জেলহত্যার মদদদাতাদের চিহ্নিত এবং বিচারে সোপর্দ করার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: November 4, 2016 | 1:07 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : পঁচাত্তরের ৩ নভেম্বর জেলহত্যার মদদদাতাদেরকে চিহ্নিত এবং বিচারে সোপর্দ করার দাবি জানালেন প্রবাসী নেতারা। ফ্লোরিডা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস স্মরণ সমাবেশ থেকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতার অবিস্মরণীয় ভ’মিকা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। ৩ নভেম্বর বৃহস্পতিবার ফ্লোরিডার ওয়েস্ট পামবীচের লেকওয়ার্থে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রহমান জহীর, সহ-সভাপতি মোহাম্মদ এমরান, আমির আলী চৌধুরী, কামালউদ্দিন ভ’ইয়া, আওয়ামী লীগ নেতা ওসমান চৌধুরী অপু, আব্দুল ওয়াহিদ মাহফুজ, ড. সালাহউদ্দিন, উত্তম দত্ত, রফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের নয়া কমিটির সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে আতিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়ন আর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই জাতীয় চার নেতার আত্মার প্রতি যথার্থ সম্মান জানানো হবে।’শুরুতে আলহাজ্ব আমির আলী চৌধুরীর নেতৃত্বে বিশেষ মোনাজাত হয় জাতীয় চারনেতার আত্মার মাগফেরাত কামনায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ