মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান বাংলাদেশ আওয়াামীলীগ কেন্দ্রীয় কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় নিউইয়র্কে প্রবাসী মৌলভীবাজারবাসীর আনন্দ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান বাংলাদেশ আওয়াামীলীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় নিউইয়র্কে প্রবাসী মৌলভীবাজারবাসী এক আনন্দ উৎসবের আয়োজন করে। ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলা গার্ডেন রেস্টুরেন্টে গত ১৩ই নভেম্বর রোববার রাতে আনন্দ সভা ও নৈশভোজের আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ-ছাত্রলীগ নের্তৃবৃন্দ। এসময় মিষ্টি মুখ, আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা।
যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আছকির মিয়া। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, আওয়ামীলীগ নেতা আবু বকর চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আতিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান, নজরুল রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তজম্মুল হোসেন, মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ ইন্ক এর সাধারণ সম্পাদক শাহ আলম খান শাহান, বিশ্বনাথ সমিতির সভাপতি মখন মিয়া, পার্কচেস্টারর জামে মসজিদের কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়া, মুহিদুল ইসলাম, শমেছ আহমেদ, মো. মজনু মিয়া, বশির খান, শাহীন হাসনাত, হেলাল তরফদার, রমজান আলী, হুমায়ূন চৌধুরী, জামেদুল ইসলাম, বকুল আহমেদ, নান্টু মিয়া, কফিল চৌধুরী, সৈয়দ রুহুল করিম কুটি, সৈয়দ মামুন প্রমুখ।
সভায় বক্তারা মৌলবীবাজার জেলার কৃতি সন্তান কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান বাংলাদেশ আওয়াামীলীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, কমলগঞ্জ উপজেলা ছাড়াও মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নে ভ’মিকা রাখতে সক্ষম হবেন তিনি।
অনুষ্ঠানে মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ