বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির কার্যকরী কমিটির জমজমাট অভিষেক
মো: আলী খান বাবুল : ওয়েস্ট আটলান্টিক সিটির সেন্ট যোসেফ হোটেলের মিলনয়াতনে গত নয় নভেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির নতুন কার্যকরী কমিটির অভিষেক ও আঠারো বছর পূর্তি উপলক্ষে এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউজার্সি ডিস্ট্রিক্ট 16L এর গভর্নর বব ফ্রুডেল ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই ডিস্ট্রিক্ট এর ডেপুটি গভর্নর কারা এন্সুরি। সন্ধ্যা সাড়ে আটটায় ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সন্চালনায় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিদায়ি প্রেসিডেন্ট তানিম রহমান জাভেদের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের শুরু হয়। এতে আরো অংশ নেন মো: অা: রফিক, মামুন মোস্তাফা, বব ফ্রুডেল, কারা এস্নুরি, কাজী ইসলাম লিটন ও প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট তানিম রহমান জাভেদ নূতন প্রেসিডেন্ট কাজী ইসলাম লিটনের কাছে দায়ীত্ব বুঝিয়ে দেন ও বব ফ্রুডেল নূতন কমিটির শপথ পাঠ করান। নূতন কমিটিতে যারা আছেন তারা হলেন প্রেসিডেন্ট কাজী ইসলাম লিটন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট শ্রী রয় ও মো: জনি, সেক্রেটারি সাঈদা খানম, ট্রেজারার ইসরাত জাহান, মেম্বার চেয়ার পারসন তানিম রহমান জাভেদ, টেল টুইস্টার মনোয়ারা হোসেন, লায়ন ট্যামার সেলিম আলম, উপদেষ্টা সাইফুল আলম,অা: রফিক ও জহিরুল ইসলাম বাবুল। সাইট চেয়ার- পারসন রহমান বাবুল, এছাড়াও প্রজেক্ট কমিটিতে যারা আছেন তারা হলেন কালচারাল গোপাল ঘোষ, মিডিয়া আকবর হোসেন, আইগ্লাস উত্তম চৌধুরী,ডায়াবেটিক এওয়ারনেস মশিউল আলম এবং ওম্যান এফেয়ার্স গংগা সাহ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বটির সন্চালনায় ছিলেন শ্রী হয়। অনামিকা ও ভূমি দুই শিশু শিল্পীর নাচ পরিবেশনের মধ্য দিয়ে এই পর্বটি শুরু হয়। এরপর ইংরেজীতে গান গেয়ে শোনায় নূতন প্রজন্মের প্রিয়ন্তি।নূতন প্রজন্মের পরিবেশিত নাচ ও গান আমেরিকান অতিথিরা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। অনুষ্ঠানের বোনাস ছিল কবি, সাংবাদিক ও অাব্রিত্তিকার সুব্রত চৌধুরীর দরাজ কণ্ঠে কবিতা অাব্রিত্তি। স্থানীয় শিল্পী মুনমুনের মধুর কণ্ঠে গাওয়া গান উপস্থিত দর্শক শ্রোতাদের মন কারে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নিউইয়র্ক থেকে আগত বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী চন্দন চৌধুরীর গান। তিনি বেশ কয়েকটি পুরানো দিনের জনপ্রিয় গান গেয়ে শোনান। তার গান শুনতে উপস্থিত দর্শক শ্রোতারা এতটাই যে মগ্ন হয়ে গিয়েছিলেন কোথা দিয়ে যে রাত এগারোটা বেজে গিয়েছে তা টেরই পাননি। সবার বোধদয় ঘটল যখন ঘোষনা এলো অনুষ্ঠান শেষ হওয়ার। অনুষ্ঠানের শেষের দিকে ক্লাবের আঠারো বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ