Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মেকে নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ, ‘আমন্ত্রণে’র ভাষা দেখে বিহ্বল কর্মকর্তারা

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: November 18, 2016 | 11:33 AM

বৃটেনের প্রধানমন্ত্রী তেরেসা মেকে ‘আমন্ত্রণ’ জানিয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমন্ত্রণের সময় তার ব্যবহৃত ভাষা দেখে হতবিহ্বল হয়ে গেছেন বৃটিশ সরকারী কর্মকর্তারা। এ খবর দিয়েছে গার্ডিয়ান। খবরে বলা হয়, বেশ অস্বাভাবিক ও অপ্রেসিডেন্টসুলভ কায়দায় আমন্ত্রণ জানান ট্রাম্প। তাদের কথোপকথনের স্ক্রিপ্ট ফাঁস হয়ে গেছে। এতে দেখা যায়, বৃটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্প বলছেন, ‘আপনি যদি আমেরিকায় আসেন, তবে আপনার উচিৎ হবে আমাকে জানানো।’ এ স্ক্রিপ্টের সত্যতা অস্বীকার করেনি প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিলিয়নিয়ার ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর এটিই মের সঙ্গে তার প্রথম কথোপকথন ছিল। দু’ দেশের ‘বিশেষ সম্পর্কে’র কথা উভয় নেতা পুনর্ব্যাক্ত করবেন, এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প যেভাবে মেকে আমন্ত্রণ জানিয়েছেন, তা অনেক টুইটার ব্যবহারকারীর মতে, একজন বন্ধুকে আমন্ত্রণ জানানোর মতো হয়ে গেছে, রাষ্ট্রীয় আমন্ত্রণ নয়।
বৃটেনের দ্য টাইমস পত্রিকা জানিয়েছে, বৃহ¯পতিবার দু’ নেতার মধ্যে ১০ মিনিটের ফোনালাপ হয়। এ ফোনালাপের সরকারী প্রতিলিপিতে ট্রাম্পের এমন আমন্ত্রণ রয়েছে। কথোপকথনে ট্রাম্প বলেন, তিনি বৃটেনের রাণীর বড় ভক্ত। তিনি রাণীকে তার শুভেচ্ছা পৌঁছে দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বৃটিশ প্রধানমন্ত্রীর সফরে লাখ লাখ পাউন্ড খরচ হয়। এ সফর ঠিক করতে কয়েক মাস লেগে যায়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV