জলবায়ুর পরিবর্তন, পারমানবিক বোমা, কৃত্রিম বুদ্ধিমত্ত্বার কারণে পৃথিবী বড়জোর এক হাজার বছর টিকবে: নোবেলজয়ী বিজ্ঞানী স্টিফেন হকিং
নোবেলজয়ী পদার্থবিদ ও বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, পৃথিবীর বেশি সময় নেই। বড়জোর এক হাজার বছর পৃথিবী টিকে থাকবে। জলবায়ুর পরিবর্তন, পারমানবিক বোমা, কৃত্রিম বুদ্ধিমত্ত্বার কারণে এই মন্তব্য করেন তিনি। বিষয়গুলোকে সামনে এনে নতুন কোনো বাসস্থান খোঁজার জন্যও তাগাদা দিয়েছেন এই বিজ্ঞানী।
চলতি সপ্তাহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে একথা বলেন তিনি। তিনি বলেন, যদিও এক বছরে পৃথিবীর ক্ষতিসাধন কমই হয়। কিন্তু বৃহৎ পরিসরে চিন্তা করলে সামনের এক হাজার বছরের মধ্যে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে।
আর পৃথিবীকে বাঁচানোর জন্য নতুন কোনো গ্রহের সন্ধান করার পরামর্শ দিয়েছেন স্টিফেন হকিংস।
এমন চেষ্টা অবশ্য বিজ্ঞানীরা চালিয়েই যাচ্ছে। নাসা ‘এক্সোপ্লানেটের’ মতো বাসযোগ্য গ্রহের সন্ধান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্পেস এক্স এর প্রধান নির্বাহী এলন মাস্ক সামনের শতাব্দীতেই মঙ্গলে বসবাসের পরিকল্পনা করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছেন, এতকিছুর পরও বেশ ইতিবাচক হকিং। তিনি বলেন, সবসময় উপরে তারার দিকে তাকাবেন নিজের পায়ের দিকে নন। ভেবে দেখুন আপনি কি দেখছেন, কি কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব বিরাজ করছে।’
সবাইকে কৌতুহলী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবন যত কঠিনই হোক না কেন আপনাকে একটা বিষয় সবসময়ই সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আর সেটা হচ্ছে আপনার হার না মানা মানসিকতা। সিএনএন/ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK