Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

“সন্ত্রাসবাদ মোকাবেলায় আপনাদের আরো সাহসের সাথে কাজ করতে হবে” : পুলিশ অফিসারদের গাইডলাইন দিতে গিয়ে ইমাম কাজী কায়্যূম

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: November 18, 2016 | 11:25 PM

নিউইয়র্ক :আজ থেকে আপনারা এমনি একটি প্রিস্যিনক্টে কাজ শুরু করতে যাচ্ছেন, যেটির আশেপাশে বসবাস করেন সত্যিকারে ডাইভারস কম্যিউনিটি। হিস্পানিকদের পরে অন্যান্যদের মধ্যে এখানে যারা বসতি স্থাপন সহ ব্যবসা প্রতিষ্ঠনাদি গড়ে তুলেছেন, তাদের সিংহভাগই হলেন বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানী। এই এলাকার অভিবাসিরা প্রতিদিন প্রায় ১৬৭টি ভাষায় কথোপকথন করে থাকেন। আর একথা নির্দিধায় এবং অত্যন্ত স্পষ্ট করে আমি বলতে চাই যে, আপনাদের কাজের এ জায়গাটি অর্থাৎ ১১৫ প্রিস্যিন্ক্ট ও এর অফিসাররা বরাবরই এলাকাবাসীর সম্মান ও শ্রদ্ধা অর্জন করেন। আপনারাও এর ব্যতিক্রম হবেন না বলে আমি বিশ্বাস করি। এন ওয়াই পি ডি প্রিস্যিন্ক্ট ১১৫ এর গেষ্ট স্পীকার, মোহাম্মদী সেন্টার ও এর সন্ত্রাসবাদ বিরোধী সচেতন কেন্দ্রের পরিচালক ইমাম কাজী কায়্যূম গত ১৫ই নভেম্বর উক্ত প্রিস্যিন্ক্টে নতুন এক ঝাক পুলিশ অফিসারদের গাইডলাইন দিতে গিয়ে তাদেরকে একথাগুলো বলেন। নতুন অফিসারদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন যে, ইসলাম শান্তির ধর্ম। একজন শান্তিপ্রিয় মুসলমান বরাবরই নবী মোহাম্মদের (সা:) প্রতিষ্ঠিত ইসলাম, যা ৬৩২ খৃষ্টাব্দে তাঁর বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমরা তাতেই বিশ্বাস করি। তিনি বলেন, মহাগ্রন্থ আল-কোরান যেভাবে ধর্ম, বর্ণ ও জাত নির্বিশেষে সকলের দিক নির্দেশনাকারী গাইড, ঠিক তেমনি ভাবে ইসলামের দ্বার সব সময় সকলের জন্য রয়েছে উন্মুক্ত। তবে আমি অতীব দু:খের সাথে একথা বলতে চাই যে, যে জিনিষ যত খাটি তাতে ভেজালও তত বেশী, তাই নতুন ইসলাম প্রতিষ্ঠার নামে যেসব মুসলমান নামধারী সংগঠন ও প্রতিষ্ঠান আমেরিকার অন্দরে ও বহির্বিশ্বে মিষ্টিবড়ির প্রলেপে ধোকা দিয়ে আজব তান্ডব ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাদের কব্জা ও বিষছোবল থেকে নবী মোহাম্মদের (সা:) শান্তিময় ইসলামকে আবারো পূনবর্হাল করার জন্য আমরা সর্বস্থরের বিবেকবান মুসলমানগণ বিশ্বজুড়ে কাজ শুরু করে দিয়েছি। তাই এসব ধর্ম ডাকু সে যেই হোক না কেন, তাদের গৃহপালিতরা যতই গোছালো ও শক্তিশালী থাকুকন না কেন, তাদেরকে পরাজয়ের গ্লানি বরণ করতেই হবে। আর এসব সন্ত্রাসবাদ মোকাবেলায় কুম্যউনিটিকে একটি শান্তিময় পরিবেশ প্রদানে কেবল আমরা একা নয়, আপনাদেরও আরো সাহসের সাথে একযোগে কাজ করে যেতে হবে। ইমাম কায়্যূম বলেন, আপনাদের যেকোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো। উল্লেখ্য, আন্তঃধর্মীয় মুসলিম চ্যাপ্লেইন ইমাম কাজী কায়্যূম এন ওয়াই পি ডি’র একজন সম্মানিত গেষ্ট স্পীকার হিসেবে স্থানীয় ১১৫ প্রিস্যিনক্টে নতুন অফিসারদের গাইডলাইন প্রদান করতে বরাবরই আমন্ত্রিত হয়ে থাকেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV