নিউইয়র্কে খান’স টিউটেররিয়ালের বার্ষিক এচিভমেন্ট এওয়ার্ড প্রদান
নিউইয়র্ক : নিউইয়র্কে খান’স টিউটিরিয়ালের বার্ষিক এচিভমেন্ট এওয়ার্ড বিতরণ প্রোগ্রামে কমন কোর, রিজেন্ট এবং সেট এর ৬২১ জন শিক্ষার্থীকে বিশেষ সাফল্যের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। প্রতিবছরের মত এবারও খান’স টিউটোরিয়ালের কয়েক’শ শিক্ষার্থী সিটির কমন কোর এবং হাই স্কুল টেস্ট পরীক্ষায় অভাবনীয় ফলাফল অর্জন করে। গত ১২ নভেম্বর ইয়র্ক কলেজের পারফমিং আর্টস সেন্টারে এ সার্টিফিকেট প্রদান করা হয়।
খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান, সিইও ইভান খান, ডিরেক্টর তাসনীম খান, অন্যান্য ডিরেক্টরবৃন্দ, ৬৬১ জন শিক্ষার্থী, তাদের অভিভাবকবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন এ জমকলো অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান, কমিউনিটি লিডার মাফ মিসবাহ উদ্দীন, গভর্নর এন্ড্রু কুমো’র অফিস প্রতিনিধি হারেস পারেক, সিটি কম্পট্রোলার স্কট সিট্রংগার এর অফিস প্রতিনিধি আলেয়া লতিফ, বাংলাদেশের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান স্কলাস্টিকা’র ডিরেক্টর ওয়াসিমা পারভীন, আইনজীবী আলী নাজমী, বোর্ড অব ইলেকশন কমিশনার মাজেদা উদ্দীন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারসহ কমিউনটির বিশিষ্টজনেরা।
শত শত অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের সকলেই সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত উপভোগ করেন খান’স টিউটোরিয়ালের এই মনোজ্ঞ আয়োজন।
খানস টিউটোরিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে মোট ৫৩৭ জন ছাত্র-ছাত্রী তাদের কমন কোর পরীক্ষায় ৪/৪ এস পারফেক্ট স্কোর করেছে। ২৯১ জন ছাত্র-ছাত্রী ডাবল ফোর স্কোর করেছে। সিঙ্গেল ফোর স্কোর করেছে ২৪৬ জন। ফোর এর অর্থ হচ্ছে, এসব ছাত্র-ছাত্রী তাদের নির্ধারিত মানের চেয়েও ভাল ফল করে এলিভেন্টারি এবং জুনিয়র হাই স্কুলে শিক্ষার্থী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
১৭ দশমিক ০৮ ভাগ ছাত্র-ছাত্রী যারা ২০১৬ সালে মেথ পরীক্ষায় ফোর স্কোর করেছে, খান টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রীরা তাদের মধ্যে শীর্ষে রয়েছে। নিউইয়র্কে ন২০১৬ সালে ইএলএ পরীক্ষায় যে ১১ দশমিক ০৮ শতাংশ ছাত্র-ছাত্রী ফোর স্কোর করেছে খান টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রীরা তাদের শীর্ষে রয়েছে। এচিভমেন্ট প্রোগ্রাম অনুযায়ি ৮৪ জন ছাত্র-ছাত্রীর সেট অনন্য রিজেন পরীক্ষায় প্রতিযোগিতামূলক স্কোর রয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ