অপরাধের ইতিহাস আছে এমন ৩০ লাখ অভিবাসীকে দেশ থেকে বিতাড়নের হুমকি ট্রাম্পের, অবৈধ অভিবাসীদের পক্ষে ব্লাজিও
নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি মেয়র বিল ব্লাজিও দীর্ঘদিন ধরেই নিউইয়র্কে বসবাসকারি অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে আছেন। তার উদ্যোগেই অবৈধ অভিবাসীদের জন্য স্বাস্থ্য সহ নানান সুবিধা দেয়া হয়েছে। বিশেষ করে অবৈধ অধিবাসীদের জন্যও তিনি সিটি আইডি কার্ড ইস্যু করেছেন। কয়েক লাখ অবৈধ অধিবাসী এ কার্ড গ্রহণ করেছেন। অবৈধদের এ এনওয়াইসি কার্ড নিবন্ধন যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার সিটি মেয়র বিল ব্লাজিওকে ডেকে বৈঠক করেছেন। ট্রাম্প মেয়রের কাছে অবৈধদের তালিকা চেয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে ব্লাজিও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এ তালিকা দেয়া যাবেনা। প্রয়োজনে তিনি এ তালিকা ধ্বংস করে দেবেন। এ বৈঠকের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন এ তালিকা কোনভাবেই ট্রাম্পের হাতে দেবেন না, রক্ষা করবেন।
বিবিসি, টাইমস, এবিসি ট্রাম্প-ব্লাজিও বৈঠক প্রসঙ্গে জানিয়েছে বৈঠকে মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, শহরের অভিবাসী পরিবারগুলো ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কী হবে, তা নিয়ে ভীত। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে তিনি অভিবাসীদের এ ভীতির কথা জানিয়েছেন। ট্রাম্প টাওয়ারে বৈঠক শেষে নিউইয়র্কের ডেমোক্রেট দলীয় মেয়র জানান, নথিভুক্ত নয় এমন অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়ার হাত থেকে বাঁচানোই তার লক্ষ্য হবে বলে তিনি ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন।
তিনি বলেন, তাদের দু’জনের মধ্যে ‘খোলামেলা’ আলোচনা হয়েছে এবং তিনি ট্রাম্পকে বলেছেন যে, দেশান্তরিত করা হলে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়বে। অপরাধের ইতিহাস আছে এমন ৩০ লাখ অভিবাসীকে দেশ থেকে বিতাড়িত করা কিংবা বন্দি করার হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওদিকে স্টেট আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স পাবার যোগ্যতা যাদের নেই, যারা অবৈধভাবে বসবাস করছেন, তাদের জন্যে এ আইডি কার্ড বিশেষ অবলম্বনে পরিণত হয়েছে। যদিও অনেকের সন্দেহ রয়েছে যে, এই আইডি নেয়ার সময় দেয়া তথ্য ফেডারেল অথরিটিকে প্রদান করা হতে পারে। এ ধরনের সন্দেহ এবং ধারণাকে একেবারেই পাত্তা না দিয়ে সিটি মেয়রের অফিস দৃঢ়তার সাথে জানিয়েছে যে, মিউনিসিপ্যাল আইডি তৈরীর সময়ে যে নীতি নির্দ্ধারণ করা হয়েছে সেখানেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, কোন তথ্য অন্য কোন অথরিটিতে সরবরাহ করা হবে না। ইতিমধ্যেই অন্তত: ৩টি নোটিশ পেয়েছিল সিটি কর্তৃপক্ষ। সে নোটিশের ব্যাপারেও সাড়া দেয়নি সিটি কর্তৃপক্ষ।সিটি কর্তৃপক্ষ জানায়, এই কার্ড ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বনের পাশাপাশি ভূয়া নাম-ঠিকানা কিংবা ছবি দিয়ে যাতে কেউ কার্ড নিতে না পারে সে ব্যবস্থাও রয়েছে। প্রতারণার আশ্রয় নেয়ার কারণে গত এক বছরে ৭ হাজার ১৩০ জনের আবেদন নাকচ করা হয়েছে । এছাড়া এরআগে ওবামা এক নির্বাহী আদেশে অবৈধদের বৈধ করার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণার পরপরই অবৈধরা বৈধ হওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেন। এদিকে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও গত শুক্রবার মুসলিম-আমেরিকানদের সাথে এক বৈঠকে মিলিত হন। মেয়র তাদেরকে অভয় দিয়েছেন, ‘ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী কিংবা মুসলিম ধর্ম বিরোধী কোন প্রক্রিয়ারই আওতায় থাকবে না এ সিটি। এখানে সকল ধর্ম-বর্ণ-গোত্র-জাতিগোষ্ঠির মানুষ আগের মতই অবাধে বসবাস করবেন। একইসাথে ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়েও কোন কথা বলা হবে না। সিটি মেয়র হিসেবে এই সিটির নাগরিকের সকল অধিকার সুরক্ষায় আমি বদ্ধ পরিকর’।
ওদিকে ব্লাজিও ছাড়াও ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, শিকাগো, বস্টন, ফিলাডেল ফিয়া এবং ওয়াশিংটন ডিসির মেয়ররাও বলেছেন, তারা তাদের শহরের মানুষকে দেশান্তরিত হবার হাত থেকে রক্ষা করবেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes