Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: November 20, 2016 | 2:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একিউএম নাসির উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে নিউইয়র্কে। স্থানীয় সময় ১৯ নভেম্বর শনিবার দুপুরে ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে মোহাম্মদ এন মজুমদারের অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল।nasir-1
বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফফার চৌধুরী খসরুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ডা. মো. শাহ আলম, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলুল, আবদুল মুসাব্বির, নূরে আলম জিকু, নুর উদ্দিন, মোহাম্মদ ফখর, ফয়জুর রহমান চৌধুরী প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে কমিউনিটি এক্টিভিস্ট কামাল উদ্দিন, বোরহান উদ্দিসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুল দিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একিউএম নাসির উদ্দিনকে অভ্যর্ত্থনা জানান আয়োজকরা। এসময় তিনি প্রবাসীদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একিউএম নাসির উদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন। আদালত যে সর্বশেষ আশ্রয়স্থল সেটা এখন বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে এবং কাঙ্ক্ষিত ফলও পাচ্ছে। তিনি তার এলাকায় প্রবাসীদের সম্ভাব্য সকল আইনি সহায়তার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV