Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসের ১০ শিল্পীকে জেমিনি এ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: November 22, 2016 | 9:08 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসনহাইটস এর নান্দোস পার্টি হলে রোববার সন্ধ্যায় জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো জেমিনি এ্যাওয়ার্ড অনুষ্ঠান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে প্রবাসের দশ গুনী শিল্পীর হাতে এ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় সঙ্গীতের তিন জীবন্ত কিংবদন্তী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও কাদেরি কিবরিয়া মঞ্চে তার সঙ্গে ছিলেন।
এবার জেমিনি এ্যাওয়ার্ড পান শিল্পী কাবেরি দাস, নাদিম আহমেদ, শামীম সিদ্দীকি, সেলিমা আশরাফ, ইমদাদুল হক, সোমা রহমান, আবুল হাসান, মিরা সিনহা, কৃষনা, চন্দ্র রায়, শাহ মাহবুব, সোমা ও নিলা হক। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য নিরব রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা বখতিয়ার রহমান খোকন, ব্যবসায়ূী আব্দুর রহমান চৌধুরী সাজ্জাদ, গাজী টিভির চীফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান, চীফ অব ব্রডকাস্ট আবুল হাসানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।  অনুষ্ঠানে শুভেচ্ছা সঙ্গীত পরিবেশন করেন লেমন চৌধুরী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শফিক সাদেকীর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেমিনির উপদেষ্টা সম্পাদক শাহনেওয়াজ, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ ও সাংস্কৃতিক সম্পাদক শামীম সিদ্দীকি, আইনজীবি এন মজুমদার, খান টিউটোরিয়ালের কর্নধার নাইমা খান, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাইদ প্রমুখ। পরে অনুষ্ঠানে যোগ দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ শামীম আহসান এনডিসি। অনুষ্ঠানে প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশণ করে শ্রোতাতের মন মাতিয়ে তোলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV