নিউইয়র্কে বিশিষ্ট সমাজকর্মী এমএ কায়্যূম তালুকদারের সংবর্ধনা : রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধের জন্য জাতিসংঘসহ বিশ্ব বিবেককে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান, ৩০ নভেম্বর নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম : মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধের জন্য জাতিসংঘসহ বিশ্ব বিবেককে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসীরা। আগামী ৩০ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ সফল করারও আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্র সফররত লন্ডন প্রবাসী বাংলাদেশের মৌলভীবাজার হ্যামডান সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজকর্মী এমএ কায়্যূম তালুকদারকে দেয়া এক সংবর্ধনা সভায় এ আহ্বান জানান হয়েছে। স্থানীয় সময় ২২ নভেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসের মজা রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল। ইউএসএনিউজঅনলাইন.কম
প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুসাব্বিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট মুদাব্বির হোসেন, সাব্বির হোসেন, সৈয়দ রুহুল উদ্দিন প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন আব্দর রৌফ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আগামী ৩০ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারের আরাকান প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর সে দেশের বৌদ্ধ মৌলবাদী, সেনাবাহিনী, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বর্বর কায়দায় যে গণহত্যা, গুম, অত্যাচার, লুটপাট, জ্বালাও পোড়াওসহ সহিংসতা অব্যাহত রেখেছে তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
তিনি বলেন, অবিলম্বে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং নিরাপদে বসবাসের বিষয়টি নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে অবিলম্বে জাতিসংঘ মহাসচিবের কার্যকর উদ্যোগও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে এমএ কায়্যূম তালুকদার এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি সব সময় বাংলাদেশের দরিদ্র-অসহাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে তিনি তার এলাকায় সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান অব্যাহত রাখবেন বলে জানান। এসময় তিনি মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes