Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

জ্যামাইকা-বাংলাদেশ সোসাইটি’র নতুন কমিটি : উজ্জল সভাপতি, সাইকুল সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: November 24, 2016 | 1:49 PM

নিউইয়র্ক : জ্যামাইকা-বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে বাহলুর সৈয়দ উজ্জল সভাপতি পদে পুনরায় নির্বাচিত এবং নতুন সাইকুল ইসলাম সাধারণ নির্বাচিত হয়েছেন। সংগঠনের সাধারণ সভায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে উপস্থিত জ্যামাইকাবাসীদের প্রস্তাব আর সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের (২০১৭-২০১৮) জন্য নতুন কমিটি গঠন করা হয়।uzzal-with-official
সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে গত ২০ নভেম্বর রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত জ্যামাইকা-বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি বাহলুর সৈয়দ উজ্জল। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। সভায় নিউইয়র্কেও কুইন্স বরোর জ্যমাইকায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সভায় গঠিত নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ সাধারণ সম্পাদক আহনাফ আলম ও হায়দার আলী দেলোয়ার এবং কোষাধ্যক্ষ মাহবুব রহমান। সভার সিদ্ধান্ত মোতাবেক সভায় গঠিত সমন্বয় কমিটি নতুন কর্মকর্তাদের সাথে পরামর্শ মোতাবেক অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সমন্বয় কমিটির কর্মকর্তারা হলেন- জহিরুল ইসলাম, আব্দুল বাসিত খান বুলবুল, সাবুল উদ্দিন, জাহাঙ্গীর আলম ও শাহীন খান।
জ্যমাইকা-বাংলাদেশ সোসাইটির সভাপতি বাহলুল সৈয়দ উজ্জল ইউএনএ প্রতিনিধিকে জানান, নতুন উদ্যোগে এবার নতুন কমিটি গঠন এবং প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সাধারণ সভায়। তিনি বলেন, শুধু মেলা আর বিনোদন নয়, কমিউনিটির উন্নয়ন সহ নানা সমস্যা মোকাবেলায় মূলধারার সাথে যোগাযোগ করে সকল সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এজন্য তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ