নিউইয়র্কে স্ট্রং উইম্যান’স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র প্রেসিডেন্ট মনিকা পুত্র রাফানের জন্মদিন পালন
নিউইয়র্ক : নিউইয়র্কে স্ট্রং উইম্যান’স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র প্রেসিডেন্ট আজমেরী হক মনিকার ছোট ছেলে রাফানের জন্মদিন আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউর আল আকসা রেষ্টুরেন্টে ১৬ নভেম্বর বুধবার রাফান এর জন্মদিন উদযাপন করা হয়। এই জন্ম দিনের উৎসব রাত ৮ টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে।
চকলেট কেক আর স্ট্রবেরি ফ্লেবারের কেকের উপরে ৬ লেখা মোমবাতিতে ফু দিয়ে উপস্থিত সকলের মহুর্মুহু করতালির মধ্যে দিয়ে রাফানের ষষ্ঠ জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাফানের মা মনিকা, বাবা মজ, রাফানের দুই ভাই-বোন, প্রিন্সেস ইবতিহাজ, ট্যালেন্ড, নানি মৌড়ি, আবুজ, রিয়াজ উদ্দিন কামরান, এনাম, সঙ্গীত শিল্পী চম্পা, কমিউনিটি এক্টিভিস্ট এমরান শাহ রন, স্ট্রং উইম্যান’স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র চেয়ারম্যান খন্দোকার রেদোয়ান, ভাইস প্রেসিডেন্ট আলি, অর্গানাইজিং সেক্রেটারী অলিদ, এডভাইজারী হেড নাসরিন আহমেদ, মেম্বার সেক্রেটারী লিপি, নির্বাহী সদস্য নিলুফার ইয়াসমিন, রাইসুল ইসলাম, কাজী আখতার প্রমুখ। রাফানের মা-বা রাফানের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ