Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এনআরবি অ্যাওয়ার্ডের বর্ণাঢ্য অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: November 28, 2016 | 9:44 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে প্রবাসের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) অ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে প্রতিবছরের মতো এবারো বর্ণাঢ্য ও জমকালো এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশ ও প্রবাসের তারকা শিল্পীরা অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
এনআরবি তারকা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানমালার মধ্যে ছিল- সঙ্গীত, নৃত্য, ফ্যাশন শো প্রভৃতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান শো-টাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র দেব। তিনি প্রায় দেড় দশক ধরে এনআরবি তারকা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখায় আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আলিশা প্রধান এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী জাকারিয়া মহিউদ্দিন, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, তানভীর শাহীন, রোকসানা মির্জা, জিনাত রেহানা রত্না, সোনিয়া সুইটি প্রমুখ। এছাড়া মজিদ ডিজায়ারের পারফরমারদের ফ্যাশন শো উপস্থিত দর্শক শ্রোতাদের দৃষ্টি কেড়েছে।nrb
অনুষ্ঠানে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন- বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান, সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আটর্স (বিপা), খানস টিউটোরিয়ালের কর্ণধার নাঈমা খান, সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা, অভিনেত্রী আলিশা প্রধান, এটর্নি পেরি ডি সিলভার, চ্যানেল আই ইউএসএ, এনওয়াই ইন্সুরেন্সের কর্ণধার মো. শাহনেওয়াজ, নারায়ণগঞ্জ সমিতি উত্তর আমেরিকার সভাপতি মো. সামছুল আলম লিটন, ডিজিটাল ওয়ান ট্রাভেলসের বেলায়েত হোসেন বেলাল, বাংলাতেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, মিরচ্ রেস্টুরেন্টের সত্বাধিকারী মিজানুর রহমান চৌধুরী, ফটো সাংবাদিক লুৎফর রহমান বিনু, সঙ্গীত শিল্পী বীণা বর্মন, জিনাত রেহানা রত্না, তানভীর শাহীন, হাফিজুর রহমান, ডা. শাহনাজ আলম, বাবলী হক, ফ্যাশন ডিজাইনার ও মডেল পিয়াল হোসেন, কোরিওগ্রাফার মজিদ লোদী, নান্টু মিয়া, আহসান হাবিব, ব্যবসায়ী আসাদুল ইসলামসহ অর্ধমত ব্যক্তি ও প্রতিষ্ঠান। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন শুভ্র দেব। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী গভীন রাত পর্যন্ত অনুষ্ঠানটির সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল ও তৃণা রায়।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ