Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে সন্ত্রাসী হামলা, আহত ৮, হামলাকারী নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: November 28, 2016 | 7:21 PM

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছে এক সন্ত্রাসী। সন্দেহজনক ওই সন্ত্রাসী নিহত হয়েছে।  সে গুলি চালালেও তাকে কে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। হামলার সময় ক্লাসরুমের দরজায় চেয়ার জড়ো করে হামলাকারীর সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ জরুরি টুইটে বলেছে, দৌড়াও পালাও লড়াই করো। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। থ্যাঙ্কগিভিং ছুটির পর এদিন সকালে তখন শিক্ষার্থীরা ক্লাসে ফিরছিলেন।  ফেডারেল একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা বলেছেন, সন্দেহজনক এক হামলাকারী মারা গেছে। ওই কর্মকর্তা ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক ব্রিফিং করছিলেন। তিনি মনে করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তার আগে ওই হামলাকারী গুলি করে আহত কওে কমপক্ষে আটজনকে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত চলছে। ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অ্যান্থনি ফালজারানো বলেছেন, তিনি ঘটনার সময় ক্লাসে ছিলেন। বলেছেন, অকস্মাৎ তিনি সাইরেনের শব্দ শুনতে পান। এক পর্যায়ে তাদের সবার কাছে একটি টেক্সট ম্যাসেজ যায়। তাতে জরুরি বার্তা দেয়া হয়। এর আগে কেউ একজন তাকে জানায় সে গুলির শব্দ পেয়েছে। এর পরই তারা সবাই মিলে একটি ভবনের দরজার পাশে নিরাপদে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ, অগ্নিনির্বাপণ ও এম্বুলেন্সে ভরে যায়। কলম্বাসে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস। এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন  ৬৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV