রোহিঙ্গাদের সমস্যায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র : রাষ্ট্রদূত বার্নিকাট
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সাম্প্রতিক সমস্যা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট উদ্বিগ্ন করে তুলেছে। তাই সমস্যাটির সমাধানে বাংলাদেশসহ সমমনা সব দেশকে নিয়ে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। আজ সোমবার বাংলাদেশে ডিকাব টক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মার্শা বার্নিকাট বলেন, রাখাইন রাজ্যে সাম্প্রতিক অভিযানের পর সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কাজেই সেখানে কী ঘটছে, তা আমরা জানি না। এ কারণে সেখানকার সমস্যা সমাধানের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন।
বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের পরবর্তী নির্বাচন কমিশনটি একটি নিরপেক্ষ, শক্তিশালী ও দল নিরপেক্ষ হবে; যা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করতে পারবে। ডিকাব সভাপতি আঙ্গুর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature