Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মিশন ও দূতাবাসে সঠিক সেবা প্রদানে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে- নিউইয়র্কে হুইপ সেলিম উদ্দিন

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: November 29, 2016 | 12:45 AM

নিউইয়র্কঃ জ্যাকসন হাইটস্থ টক অব দ্য টাউন মিলনায়তনে গত ২৬শে নভেম্বর শনিবার বাংলাদেশের সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টির হুইপ জাতিসংঘের আমন্ত্রনে যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি এক বিরাট নাগরিক সংবর্ধনা প্রদান করে। উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলু, সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। মঞ্চে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য আব্দুর নূর বড় ভূইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা ও কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তরের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাদী নাহিনা শান্তা, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিছ উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান অনিক ও ওসমানী স্মৃতি সংসদের সভাপতি নাজমুল ইসলাম চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় মহিলা পার্টির সম্পাদিকা শাহনাজ বেগম, জাতীয় যুব সংহতির সদস্য সচিব এবিএম খায়রুল আলম, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম ও কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন আলহাজ্ব সিরাজুল হক। জাতীয় সঙ্গীত এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হুইপ সেলিম উদ্দিন বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি সরকারের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীরা যাতে হয়রানি না হয় সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিদেশে মিশন ও দূতাবাসে প্রবাসারী যাতে সঠিক সেবা পেতে পারে এজন্য সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, বিদেশে একেকজন প্রবাসী একজন রাষ্ট্রদূতের মত। তারাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তিনি প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রনালয়ের হেল্পডেক্স অথবা প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন।
জাতীয় পার্টিকে সংগঠিত করার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দেশে ও প্রবাসে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কর্মকান্ডে হুইপ সেলিম উদ্দিন সন্তোষ প্রকাশ করেন এবং দেশে গিয়ে চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদকে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কর্মকান্ডের ব্যাপারে অভিহিত করবেন। তিনি সভায় মায়ানমারের মুসলিম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং মায়ানমারের মুসলিম জনগোষ্ঠীকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সভায় বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতৃবৃন্দ, কর্মী ও প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV