Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সাথে সংহতি প্রকাশ : জাতিসংঘের চলতি অধিবেশনের বিশেষ সভায় বাংলাদেশের দু’সাংসদ

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: November 29, 2016 | 11:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের চলতি ৭১তম অধিবেশনে বিশেষ সভায় ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন এম.পি ও সেলিম উদ্দিন এমপি স্থানীয় সময় ২৯ নভেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে “ইন্টারন্যাশনাল ডে অব সলিডারিটি উইথ দ্য প্যালেস্টানিয়ান পিপলস্” উদযাপন উপলক্ষে জাতিসংঘ আয়োজিত বিশেষ সভায় যোগ দেন।
দিবসটি উপলক্ষে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী উক্ত সভায় গৃহীত হয়। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সাথে সংহতি প্রকাশ করে সভায় বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন, নিরাপত্তা পরিষদের সভাপতি ও জাতিসংঘে নিযুক্ত সেনেগালের স্থায়ী প্রতিনিধি ফোডে সেক, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা সংক্রান্ত কমিটির ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধি দিয়ান ট্রিয়ানসিয়া জানী। জাতিসংঘের মহাসচিব বান কী-মুনের বাণী পড়ে শোনান ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান ইলিয়াসন। জাতিসংঘে নিযুক্ত প্যালেস্টাইনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রেরিত বাণী এ সভায় পাঠ করেন। এছাড়া ন্যাম, ওআইসি, আরব লীগ. আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশের উদ্দেশ্যে উদযাপিত আন্তর্জাতিক দিবসের এ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এরপর সংসদ সদস্যদ্বয় জাতিসংঘে নিযুক্ত ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন এর স্থায়ী পর্যবেক্ষক মিজ্ প্যাট্রিসিয়া অ্যান টোরস্নে এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারষ্পরিক সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি এমপিদ্বয় বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা সম্পর্কে স্থায়ী পর্যবেক্ষককে অবহিত করেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বাংলাদেশে আইপিইউ’র যে সম্মেলন হতে যাচ্ছে তা আরও সাফল্যমন্ডিত করতে ভূমিকা রাখার জন্য মিজ্ প্যাট্রিসিয়া অ্যান টোরস্নে কে অনুরোধ জানান।
এরপর তাঁরা নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস পরিদর্শন করেন। মেশিন রিডেবল পাসপোর্টসহ বিভিন্ন নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদ্বয় খোঁজখবর নেন এবং সেবার মান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সেবাগ্রহণকারীদের বক্তব্য শোনেন ও তাৎক্ষনিক পরামর্শ দেন।
এর আগে দুপুরে সংসদ সদস্যদ্বয় বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে মিশনস্থ বঙ্গবন্ধু মিলনায়তনে এই ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। তাঁরা জাতিসংঘের চলতি অধিবেশনের বিভিন্ন কমিটিতে বাংলাদেশের অংশগ্রহণ ও সংশ্লিষ্টতা সম্পর্কে অবহিত হন।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি ৭১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে যোগদান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন এবং জাতীয় পার্টি থেকে নির্বাচিত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও সংসদে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন সরকারি সফরে নিউইয়র্কে অবস্থান করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ