ম্যানহাটান বাংলা-সাংস্কৃতিক স্কুলে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’র বই প্রদান
নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল মোঃ শামীম আহসান, এনডিসি ২৭ নভেম্বর নিউইয়র্ক এর ”ম্যানহাটান বাংলা-সাংস্কৃতিক স্কুল” এর ছাত্র/ছাত্রীদের হাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা কর্তৃক প্রকাশিত বেশ কিছু বই (প্রথম থেকে পঞ্চম শ্রেণী) এবং অন্যান্য প্রকাশনা বিতরন করেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ইকবাল আহমেদ মাহবুব এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মনিকা রায়, শিক্ষক, কমিটির সদস্যবৃন্দসহ অভিভাবকরাও উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল উৎফুল্ল শিশুদের জন্য শীঘ্র আরো বই সরবরাহের আশ্বাস দেন।
উল্লেখ্য, নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশের শিশু ও কিশোরদের বাংলা ভাষা ও সংস্কৃতির মধ্যে বেড়ে উঠতে সহায়তা করার উদ্দেশ্যে ৬ ডিসেম্বর ২০১৫ স্কুলটির যাত্রা শুরু হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ