মেরিন কর্পসের অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক: মেরিন কর্পসের অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।
‘ম্যাড ডগ’ হিসেবে পরিচিত ম্যাটিস তাঁর কাটখোট্টা কথাবার্তার জন্য সুপরিচিত। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের ময়দানের অভিজ্ঞতা আছে তাঁর। মার্কিন মেরিন কর্পসে ম্যাটিসকে অতি সম্মানের সঙ্গে দেখা হয়। ইরানের প্রতি অবিশ্বাসের জন্য তিনি আলোচিত।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাতিতে এক র্যালিতে ট্রাম্প বলেন, ‘আমরা ম্যাড ডগ ম্যাটিসকে আমাদের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি।’ ওই সময় ট্রাম্প বলেন, আগামী সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে ট্রাম্প তাঁর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ম্যাটিসকে বেছে নিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট ও সিএনএন। কিন্তু সে সময় ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার এক টুইটে বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ ম্যাটিসকে ‘সত্যিকার জেনারেলদের জেনারেল’ বলে আখ্যা দেন ট্রাম্প। নিউইয়র্কের এই রিয়েল এস্টেট ব্যবসায়ী গত বছর বলেছিলেন, ‘আইসিসের (জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট) বিষয়ে জেনারেলদের চেয়ে বেশি জানি আমি।’
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ