Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দুর্ধর্ষ ডাকাতি : বিপুল পরিমাণ স্বর্ণ ও ডলার লুট

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: December 2, 2016 | 7:14 AM

নিউইয়র্ক : সন্ধ্যা পৌনে আটটা। জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ৭৪ স্ট্রিট। হঠাৎ তীব্র হুইসেলের শব্দ। কিছু বুঝে ওঠার আগেই টিডি ব্যাংকের কাছে এসে দাঁড়াল বেশ কয়েকটি পুলিশের গাড়ি। মুহূর্তেই গান পয়েন্টের নিশানা হয়ে উঠল কুনাল জুয়েলার্স। দু’দিক দিয়ে বন্ধ করে দেয়া হলো ৭৪ স্ট্রিট। আশপাশের দোকানি, পথচারি আর ক্রেতারা হতভম্ব। কিন্তু পুলিশের এই সাঁড়াশি অভিযানের আগেই স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দেয় ডাকাত দল। জনবহুল জ্যাকসন হাইটসে মাত্র ১০ মিনিটে ঘটে যাওয়া এমন ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
কুনাল জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী বিট্টুর ছেলে করণ জানান, রাত ৭টা ৪৫ মিনিটের দিকে প্রথমে ক্রেতাবেশে একজন নারী কুনাল জুয়েলার্সে প্রবেশ করে। পরে প্রবেশ করে আরো দুজন পুরুষ। বাইরে তখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। ছদ্মবেশী নারীটি ছাতা খোলা রাখা অবস্থায়ই দোকানে প্রবেশ করায় তার মুখ যে কাপড় দিয়ে ঢাকা তা প্রথমে চোখে পড়েনি।
জানা যায়, হঠাৎ ওই নারী দোকানের মালিক বিট্টু ও বাংলাদেশী নারী কর্মচারি ঝুমার দিকে অস্ত্র তাক করে। ডাকাতরা দোকানের মালিককে সেইফটি বক্স (সিন্দুক) খুলে দিতে বললে তিনি রাজী না হওয়ায় তাকে গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে পিস্তল দিয়ে বিট্টুর মাথায় আঘাত করে ডাকাতরা। তারা বিট্টুর হাতের আঙ্গুল মচকে দেয়। এরপর দোকানের মালিক বিট্টু সিন্দুকের তালা খুলে দিলে সেখানে রাখা স্বর্ণালঙ্কার ও অর্থ লুট করে নেয় ডাকাত দল। এরই মধ্যে সুযোগ বুঝে দোকানের মালিক বাথরুমে গিয়ে সেখানে থাকা সিউিরিটি বাটনে চাপ দিলে পুলিশে সংকেত চলে যায় কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। দ্রুত বন্ধ করে দেওয়া হয় ৭৪ স্ট্রিট ও আশপাশের রাস্তা। ৩৭ এভিনিউ বন্ধ থাকে বেশ কিছ্ক্ষুণ। পথচারি ও ক্রেতাদের দ্রুত সরিয়ে দিয়ে অন্যান্য দোকানপাটও বন্ধ করে দেয় পুলিশ। আশপাশের বিভিন্ন ভবনের প্রবেশ পথও আটকে দেওয়া হয়। এরপর শ্বাসরুদ্ধকর অভিযান চলে টানা দেড় ঘণ্টা। ডেকে আনা হয় অ্যাম্ব্যুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি। প্রশিক্ষিত ডগ স্কোয়াড আর বিশেষ পোশাক পরিধান করে দোকানে প্রবেশ করে পুলিশের দক্ষ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবিসি, চ্যানেল সেভেন, এনবিসিসহ মূলধারার টিভি চ্যানেল ও সংবাদপত্র। পুরো এলাকায় তখন সৃষ্টি হয় থমথমে পরিস্থিতি। তবে দেড় ঘণ্টা অভিযান চালিয়েও নিষ্ফল হতে হয় পুলিশকে। পুলিশের উপস্থিতির আগেই দোকানের মূল প্রবেশ পথ দিয়েই ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত বিট্টু ছাড়াও দোকানটিতে কর্মরত বাংলাদেশী নারী কর্মচারি ঝুমা আহত হন। পুলিশ পরে তাদেরকে হাসপাতালে পাঠায়।
কুনাল জুয়েলার্সের সামনের ফুটপাতে জাইরো বিক্রেতা বশির জানান, কখন কিভাবে কী হয়ে গেল কিছুই টের পেলাম না। কারো চিৎকার-চেঁচামেচি শুনিনি। দৌড়ঝাঁপ করতেও দেখিনি। অস্বাভাবিক কিছুই চোখে পড়েনি। পুলিশ যখন সব কিছু ঘিরে ফেলেছে তখন বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। পুলিশ এসেই আমাকে সরে যেতে বললে আমি দোকান খোলা রেখেই নিরাপদ দূরত্বে চলে যাই।
জানা গেছে, ডাকাতি হওয়া কুনাল জুয়েলার্স ছাড়াও উল্টোদিকের করণ জুয়েলার্সটির মালিকও বিট্টু। ডাকাতির সময় মালিকের স্ত্রী করণ জুয়েলার্সে কাজ করছিলেন।
কুনাল জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী বিট্টুর ছেলে করণ আজকাল’কে জানান, ডাকাতরা সিন্দুক খুলে ২ লাখ ডলারের সমপরিমাণ সোনা ও নগদ প্রায় ৭৫ হাজার ডলার নিয়ে গেছে। এ ব্যাপারে বিট্টুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।আজকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV