জালালাবাদ ‘ল’ সোসাইটি ইউএসএ’র কমিটি গঠন : এমাদ সভাপতি, সুফিয়ান সম্পাদক, এটর্নী মঈন প্রধান উপদেষ্টা
নিউইয়র্ক: জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে জালালাবাদ ল’ সোসাইটির ইউএসএ -এর আহ্বায়ক কমিটির এক সভা গত ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় আলাপ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিলেট বারের সিনিয়র এ্যাডভোকেট এমাদ উদ্দীনকে সভাপতি, বিশিষ্ট ছড়াকার এ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীকে সাধারন সম্পাদক এবং এক্সিডেন্ট কেসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্ট এর এটর্নী এ্যাট ল’ মঈন চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে কার্যকরী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন– সহ সভাপতি সিনিয়র এ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো: আব্দুস শহিদ আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম ময়নুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট মো: সহিদুর রহমান, অর্থ সম্পাদক এ্যাডভোকেট বিমান চন্দ্র দাস, প্রচার ও যোগাযোগ সম্পাদক এ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু, মহিলা সম্পাদক এ্যাডভোকেট সালমা সুলতানা, কার্যকরী সদস্য এ্যাডভোকেট সাব্বির আহমদ, এ্যাডভোকেট আশরাফুজ্জামান জুনেদ, এ্যাডভোকেট সৈয়দ জুনেল আহমদ, এ্যাডভোকেট আশিক আহমদ খান।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- এ্যাডভোকেট মিহির পাল চৌধুরী, এ্যাডভোকেট সহিদ রহমান, এ্যডভোকেট আব্দুস সালাম, এ্যাডভোকেট মো: সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট মো: আব্দুল ওয়াহিদ।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ