বিনামূল্যে লায়ন্স ক্লাবের ফ্লু-শট কর্মসূচি নিউইয়র্কে
নিউইয়র্ক :নিউইয়র্কে বিনামূল্যে ফ্লু-শট কর্মসূচির আয়োজন করে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব। তীব্র শীতে অসুখ ও রোগ জীবাণু থেকে রক্ষা পেতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী ও পুরুষ ফ্লু-শট সেবা গ্রহণ করেন। নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গঠিত নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব স্থানীয় শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিউনিটির সেবায় বিনামূল্যে ফ্লু শর্ট কর্মসূচি গ্রহণ করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ফাউমা ইনোভেটিভ ইন্ক-এর কার্যালয়ে এই সেবা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি লায়ন শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক লায়ন আসেফ বারী টুটুল, সিনিয়র সহ সভাপতি ও আহ্বায়ক লায়ন মোহাম্মদ সাঈদ, সদস্য সচিব লায়ন ফাহাদ সোলায়মান এই প্রকল্পে অংশ নেয়ায় সকল প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন।
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মতিউর রহমান, সাবেক সভাপতি লায়ন নাসির উদ্দিন, সহ-সভাপতি লায়ন মো. রফিকুল ইসলাম, লায়ন অ্যাটর্নি মঈন চৌধুরী, লায়ন মাহমুদ আকন্দ, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন সৈয়দ আফতাব আহমেদ, লায়ন তারেক হাসান খান প্রমুখ। ক্লাবের মহিলা সদস্য মুনমুন বারী, পারভীন জামাল, অ্যাডভোকেট শাহিন খান এই কর্মসূচিতে উপস্থিত মহিলাদের বিশেষ সহযোগিতা করেছেন। ওয়াল গ্রিনের কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ফার্মাসিস্ট মিস ব্রিটনি এই কর্মসূচি বাস্তবায়নে প্রবাসীদের সহায়তা করেছেন। মানবতার সেবায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত হয়ে আসছে লায়ন্স আন্দোলন।
সর্বশেষ সংবাদ
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ