Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে দ্য মুরাল বাংলাদেশ : শহীদ মিনার ও স্মৃতিসৌধ প্রতিকৃতির উন্মোচন, প্রবাসী বাংলাদেশীসহ আমেরিকানদের ভিড়

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: December 5, 2016 | 6:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্মসহ মূলধারার কাছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে নিউইয়র্কে স্থাপিত হয়েছে গৌরবোজ্জল মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও শহীদ মিনারের বিশাল প্রতিকৃতি। ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টার্লিং এভিনিউ এলাকায় দ্য মুরাল বাংলাদেশ নামে প্রায় ৪০০ ফুটের এ বিশাল দেয়াল চিত্র উন্মোচন করা হয় স্থানীয় সময় রোববার সন্ধ্যায়। বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে এশিয়ান ড্রাইভিং স্কুল ও তানিয়া বিউটি সেলুনের আয়োজনে দৃষ্টিনন্দন এ শিল্পকর্মের আনুষ্ঠানিক উন্মোচন করেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান ড্রাইভিং স্কুল ও তানিয়া বিউটি সেলুনের স্বত্ত্বাধিকারী এস আর লিংকন এবং দ্য মুরাল বাংলাদেশ এর চিত্রকর টিপু আলম।the_mural_bangladesh_6
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুর রহিম বাদশা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, সাংবাদিক-প্রাবন্ধিক হাসান ফেরদৌস, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, বাংলাবাজার বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, বাংলাদেশ সোসাইটির বিদায়ী সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার, মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিন, আমেরিকান মুসলিম পলিটিক্যাল এ্যাকশন কমিটির চেয়ারম্যান রাব্বি আলম, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফফার চৌধুরী খসরু,  ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, ব্রঙ্কস উইম্যান এসোসিয়েশনের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।the_mural_bangladesh_8
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্য মুরাল বাংলাদেশ অমর একুশের শহীদ মিনার এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরভগাথা স্মৃতিসৌধের বিশাল প্রতিকৃতি প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্মসহ মূলধারার কাছে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার অনন্য প্রয়াস। এ ক্যানভাস দেখে সবার মনে বাংলাদেশের ভাষা শহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মৃতিপটে ভেসে ওঠে। দেশের সীমানা পেড়িয়ে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের গৌরভগাথাকে স্মরণ করিয়ে দেয়।advocate_sahara_khatun_ny_7
বক্তারা বলেন, আমরা আমাদের শেকড়কে যেন ভুলে না যাই। আমাদের মূল শেকড়কে ভিন্ন সংস্কৃতির বলয়ে বাঁচিয়ে রাখতে হবে। নতুন প্রজন্মকে বাংলাদেশী সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে হবে। নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, হাজার বছরের বাঙালী ঐতিহ্য এবং শেকড়ের প্রতি বাঙালীর মমত্ববোধের গভীরতা সম্পর্কে জানাতে এর গুরুত্ব অপরিসীম।
বক্তারা বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুসংহত করতে বাংলাদেশী-আমেরিকানদের অধিকহারে মূলধারার রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও ব্যাপকভাবে সম্পৃক্ত হতে হবে। তাহলেই প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।the_mural_bangladesh_5
ব্যতিক্রমধর্মী এ আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি একটিভিস্ট জাকির খান, মিনহাজ আহমেদ শাম্মু, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার ও সেক্রেটারী মাকসুদা আহমেদ, প্যাকসানের কর্ণধার কমিউনিটি একটিভিস্ট বখতিয়ার খোকন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বাছির খান, টাঙ্গাইল জেলা এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আক্তারুজ্জামান হ্যাপি, বিবিএ সিনিয়র সহ-সভাপতি মোজাফর হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, তানিয়া বিউটি সেলুনের স্বত্ত্বাধিকারী তানিয়া রহমান, কবি জুলি রহমান, কবি সোনিয়া কাদের, আম্বিয়া বেগম অন্তরা, ব্রঙ্কস বাংলাদেশ এসাসিয়েশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, কমিউনিটি একটিভিস্ট রফিকুল ইসলাম, দিদারুল ইসলামসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন মানবাধিকার-সামাজিকÑসাংস্কৃতিকÑরাজনীতিক সংগঠনসহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানের বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ উপলক্ষে কাটা হয় একটি কেক।
উল্লেখ্য, নিউইয়র্কের গুরুত্বপূর্ণ রাস্তার পাশে স্থাপিত এই প্রতিকৃতির উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী এস আর লিংকন। আর এটিকে রং তুলির আচড়ে অনন্য করে ফুটিয়ে তোলেন যুক্তরাষ্ট্র প্রবাসী গুণী চিত্রকর টিপু আলম।
এস আর লিংকন বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠান এশিয়ান ড্রাইভিং স্কুল ও তানিয়া বিউটি সেলুনের বিশাল দেয়াল ফাকা দেখে তার মাথায় এই আইডিয়াটা আসে। ভাষা শহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা সবার স্মৃতিপটে জাগ্রত করার ক্যানভাস তৈরীর উদ্যোগ নেন চিত্রকর টিপু আলমকে সঙ্গী করে।the_mural_bangladesh_9
প্রতিকৃতিটির চিত্রকর টিপু আলম বলেন, মুক্তিযুদ্ধ কিংম্বা ভাষা আন্দোলনে অংশ নেয়ার সুভাগ্য হয়নি। তাই রংতুলির ভাষায় তিনি এবং তার প্রতিষ্ঠান আইল মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের গৌরভদীপ্ত কাজের অংশ হওয়ার প্রয়াসী হন।
এদিকে, দৃষ্টিনন্দন এ শিল্পকর্ম প্রবাসী বাংলাদেশীসহ আমেরিকানদের নজর কেড়েছে। প্রতিদিন নানা বয়েসী মানুষেরা ভিড় জমাচ্ছে এটি দেখার জন্য। এ শিল্পকর্ম বাংলাদেশী কমিউনিটির ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV