Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত : দো’য়াই হচ্ছে সব ইবাদতের সারাংশ

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: December 6, 2016 | 12:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র উদ্যোগে গত রোববার জ্যাকসন হাইটস পালকি পার্টি হলে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।anjuman_e_al_isla_usa_1
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সভাপতি এবং ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক।
মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর সহ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নজমুদ্দিন, আইন সম্পাদক মো. শাহাদাত খান, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সভাপতি কবি অধ্যাপক মাওলানা মোখলেসুর রহমান, মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান প্রমুখ।anjuman_e_al_isla_usa_3
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ জমসেদ হোসেন, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট ইউএসএ’র সহ সভাপতি মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, ক্বারী মাহতাব আহমেদ, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র দপ্তর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক মহবুবুর রহমান প্রমুখ।
ঈদ-ই মিলাদুন্নবীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জালাল সিদ্দিক বলেন, মহানবী হযরত (সা.) বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরীত হয়েছেন। হযরত মুহাম্মদ (সা.) হচ্ছেন এই বিশ্বের সকল নেয়ামতের মূল। মহানবী (সা.)-কে সৃষ্টি করা না হলে মহান আল্ল¬াহ পাক কিছুই সৃষ্টি করতেন না। মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। প্রকৃত মুমিন হতে হলে প্রিয় রাসূল (সা.) কে অধিক ভালবাসতে হবে। নিজের প্রাণের চেয়েও তাঁকে অধিক ভালবাসতে হবে। মহানবী (সা.) এর পরিপূর্ণ অনুসরণকারী না হলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। প্রিয়নবী (সা.) এর প্রতি অকৃত্রিম ভালবাসা পোষণ করা ঈমানের পরিচায়ক ও মুসলমানদের মুক্তির সোপান।anjuman_e_al_isla_usa_4
প্রধান অতিথি বলেন, ঈদে মিলাদুন্নবী হচ্ছে সব চেয়ে বড় ঈদ। সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে যুগে যুগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবার নির্ভরযোগ্য অকাট্য দলিলাদি রয়েছে। প্রকৃত দ্বীনি ওলামায়ে কেরামদের কাছে এটি একটি সুপ্রমাণিত ও সুপ্রতিষ্ঠিত বিষয়। প্রকৃত পক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) মু’মিনদের জন্য একটি অত্যন্ত সৌভাগ্যম-িত বিষয়।
আল্লামা জালাল সিদ্দিক বলেন, স্বয়ং আল্লাহ পাক ও তার ফেরেশতারা মহানবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করেন, অথচ কতিপয় ফেৎনাবাজ আলেম মিলাদুন্নবী (সা.) উদযাপনকে বিদাত বলে অপপ্রচার করছেন। মিলাদুন্নবী (সা.) পালন না করা, নামাজের পর দো’য়া না করার জন্য মনগড়া ফতুয়া দিচ্ছেন। অথচ দো’য়াই হচ্ছে সব ইবাদতের সারাংশ। তিনি বলেন, নবীজীর সুন্নত অমান্যকারীরা কাফের। এ ধরনের লোকদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। এব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।anjuman_e_al_isla_usa_5
কুরআন-সুন্নাহর আলোকে দীর্ঘ বক্তব্যে তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। মহানবী (সা.) এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের কল্যাণ ও সফলতা। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে প্রিয়নবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী মাহফিলে যোগ দেন। পরে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV