Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

মেয়াদ শেষ হওয়ার আগেই প্রেসিডেন্ট ওবামাকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহ্বান জিমি কার্টারের

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: December 8, 2016 | 1:05 PM

ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। দ্য নিউ ইয়র্ক টাইমসে এক প্রবন্ধে তিনি এমন আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। উল্লেখ্য, ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে খোলামেলা কথা বলেন জিমি কার্টার। তিনি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বি-রাষ্ট্র ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া উচিত ফিলিস্তিনের। নিউ ইয়র্ক টাইমসে তিনি লিখেছেন, আমি এ বিষয়ে আশ্বস্ত যে, প্রেসিডেন্টের ক্ষমতা পরিবর্তন হওয়ার আগে ইসরাইল-ফিলিস্তিনের ভবিষ্যত নির্ধারণ করতে পারে যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে সময় অনেক কম। আগামী ২০শে জানুয়ারি ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে বারাক ওবামার। তার আগেই কূটনৈতিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে অবশ্যই স্বীকৃতি দিতে হবে এই প্রশাসনকে। এটা খুব সাধারণ অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে ওই অঞ্চলের সঙ্কট সমাধানে একটি উপায় বের করতে প্রস্তাব পাস করা উচিত জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের। এমন প্রস্তাবে ১৯৬৭ সালের সীমান্তের বাইরে ইসরাইলি সব বসতিকে অবৈধ ঘোষণা করা উচিত। আরও উচিত ফিলিস্তিন রাষ্ট্রের ভিতরে নিরস্ত্রীকরণ করা। সম্ভব হলে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী দেয়া। জিমি কার্টার ফিলিস্তিন ভূখন্ডের ভিতরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ভবন নির্মাণের সমালোচনা করেন। জিমি কার্টারের নিহের কথায়, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে অধিক থেকে অধিক বসতি নির্মাণ করছে ইসরাইল। এভাবে তারা ফিলিস্তিনি ভূখন্ড ক্রমাগত দখল করছে। এই দখলীকৃত ফিলিস্তিনে বসবাস করছেন ৪৫ লাখেরও বেশি ফিলিস্তিনি। কিন্তু তারা ইসরাইলের নাগরিক নন। তাদের বেশির ভাগকেই বসবাস করতে হচ্ছে ইসরাইলের সামরিক শাসনের অধীনে। ইসরাইলের জাতীয় নির্বাচনে তাদের কোনো ভোটাধিকার নেই। ইসরাইলের এমন কর্মকান্ডের সমালোচক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি বলেছেন, ইসরাইল স্থায়ীভাবে ফিলিস্তিনের ওই ভূমি দখলে রাখতে পারে না। পারে না ভূমি দখলে রাখতে। এর আগে জাতিসংঘে দেয়া এক ভাষণে বারাক ওবামা বলেছেন, ইসরাইল যদি স্থায়ীভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে না রাখে, ফিলিস্তিন যদি ইসরাইলের বৈধতা স্বীকার করে তাহলে উভয় পক্ষই উপকৃত হবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে আগামী ২০শে জানুয়ারি ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে চলমান সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচলিত নীতি অনুসরণ করবেন। তার একজন উপদেষ্টা বলেছেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমস্যা সমাধানে ট্রাম্প কতটা সক্ষম হবেন তা নিয়ে তিনি সন্দিহান। ওদিকে ট্রাম্প বিজয়ী হওয়ার পর ইসরাইল সরকারের এক মন্ত্রী বলেছিলেন, ট্রাম্পের বিজয় মানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে দাবি শেষ হয়ে গেছে। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তখন তিনি নেতানিয়াহুকে আশ্বস্ত করেন এই বলে যে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পদক্ষেপ নেবেন তিনি। তার এ পদক্ষেপ হবে ব্যতিক্রম। এমন বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন ফিলিস্তিনিরা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV