Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আহমেদ হোসেনের সহধর্মিনী স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: December 8, 2016 | 4:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আহমেদ হোসেনের সহধর্মিনী মরহুমা হুসনে আরা আহমেদ জলির আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্কে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে প্রফেসর আহমেদ হোসেন ও মরহুমা হুসনে আরা আহমেদ জলির নাতি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট সুনামগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি আফতাব আলী গত ৬ ডিসেম্বর বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন হাফেজ আবদুল কাদের। দোওয়া-মোনাজাতে মরহুমাসহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।prof_ahmed_hossain_wife_milad-_ny_2
মাহফিলে আফতাব আলী ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাবাজার জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট কাজী অদুদ আহমেদ, আবদুস সবুর, মাস্টার খলিলুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লী।
আফতাব আলী জানান, সুনামগঞ্জ জেলার স্বজন শ্রী গ্রামের বাসিন্দা হুসনে আরা আহমেদ জলি গত ৫ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় ঢাকার বারডেম হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..রাজেউন)। মরহুমা হুসনে আরা আহমেদ জলি ডায়াবেটিসসহ উচ্চরক্তচাপ জনিত ভ’গছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার লাশ হযরত শাহজালাল (র:) এর মাজারের কবরস্থানে দাফন করা হয়। আফতাব আলী মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের দোওয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ