হোয়াইট হাউস পরিদর্শনে নিউইয়র্কের মহামায়া মন্দির প্রতিনিধি দল
নিউইয়র্ক : মহামায়া মন্দির প্রতিনিধি দলের হোয়াইট হাউস সফর আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডী মিশেল ওবামার আমন্ত্রনে আগামী ১৪ই ডিসেম্বর বুধবার, নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত মহামায়া মন্দির থেকে একটি প্রতিনিধি দল হোয়াইট হাউস পরিদর্শনের উদ্দ্যেশে ওয়াশিংটন ভ্রমন করবে। এই প্রতিনিধি দলে স্থানীয় কংগ্রেসম্যান সহ হিন্দু সমাজের ঊনষাট জন গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিবেন । গত এপ্রিল মাসে প্রতিনিধি দলের প্রত্যেকের ব্যক্তিগত জীবন বৃত্তান্ত হোয়াইট হাউস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। পরবর্তীতে হোয়াইট হাউসের নিরাপত্তা বিষয়ক সিক্রেট সার্ভিসের অনুমোদন (সিকিউরিটি ক্লিয়ারেন্স) সাপেক্ষে বিষয়টি চূড়ান্ত করা হয়। বুধবার ভোর চারটায় মহামায়া মন্দিরের সন্মুখ থেকে বাস ছাড়বে এবং সকাল ১১টায় হোয়াইট হাউসে প্রবেশ করা হবে। সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রাপ্ত যেসব ব্যক্তিবর্গ নিজস্ব পরিবহনে ভ্রমন করবে তাদেরকে সকাল ১০ টার মধ্যে হোয়াইট হাউসের প্রবেশ পথ ১৫স্ট্রীট ও অ্যালেক্সান্ডার হ্যামিলটন প্লেস এনডবলু এর সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য নিরাপত্তা ও প্রশাসনিক কারনে নতুন করে কোন ব্যক্তিকে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। হোয়াইট হাউস পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি ওয়াশিংটনে মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও কয়েকজন কংগ্রেসম্যানের সাথে সাক্ষাত করবেন । এই সময় তারা বাংলাদেশে হিন্দুদের উপর চলমান সাম্প্রদায়িক সন্ত্রাস ও নির্যাতনের ঘটনাবলী তাদের কাছে তুলে ধরবেন। হোয়াইট হাউস সফরটির তত্ত্বাবধান এবং সমন্বয় করছেন মহামায়া মন্দিরের ট্রাস্টি মেম্বার ডঃ দিলীপ নাথ এবং অঞ্জন ভট্টাচার্য । সফর এবং সাক্ষাত সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ