Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আমেরিকানদের গড় আয়ু কমেছে, মৃত্যুর হার বেড়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: December 10, 2016 | 7:50 AM

নিউইয়র্ক : আমেরিকানদের গড় আয়ু কমেছে গত বছর। দুই দশকের মধ্যে এই প্রথম আয়ু কমলো বলে স্বাস্থ্য পরিসংখ্যান ব্যুরোর জাতীয় কার্যালয় থেকে ৮ ডিসেম্বর এ তথ্য জানা গেছে। ২০১৪ সালে গড় আয়ু ছিল ৭৮.৯ বছর। সামান্য কমে গত বছর তা হয়েছে ৭৮.৮ বছর। নানা ধরনের জটিল রোগে মৃত্যুবরণের হার বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে গবেষকরা উল্লেখ করেন।

গত বছর আমেরিকানদের মৃত্যুর হার বেড়েছে ১.২%, আগের বছরের তুলনায়। অর্থাৎ ২০১৪ সালে প্রতি লাখে মারা যান ৭২৪.৬ জন। গত বছর তা দাড়ায় ৭৩৩.১ জনে। হৃদরোগ, শ্বাস-প্রশ্বাসের সমস্যা, অপ্রত্যাশিতন আঘাত, কিডনি রোগ এবং আত্মহত্যাকে দায়ী করা হচ্ছে এহেন অবস্থার জন্যে। যদিও ক্যান্সারে মৃত্যুবরণের হার কিছুটা হ্রাস পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আয়ু কমে যাবার ঘটনাটি প্রকৃত অর্থেই দু:সংবাদ। পাশ্চাত্যে চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারি পরিবর্তনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও বহুবিধ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। এতদসত্বেও আমেরিকানদের আয়ু কেন কমলো-সেটি অবশ্যই বড় ধরনের একটি দু:সংবাদ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৯৩ সালে আমেরিকানদের আয়ু কমেছিল। এরপর ২০১৪ সাল পর্যন্তই আয়ু বৃদ্ধির সংবাদ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আকারে এইডসের বিস্তার ঘটায় ঐ বছর মানুষের গড় আয়ু কমেছিল। ২০০০ সাল থেকে টানা ৫ বছর পর্যন্ত সারাবিশ্বে গড় আয়ুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ