হলিউড থেকে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিম
নির্মাতা নাদিম ইকবাল। বাংলাদেশি বংশোদ্ভূত। নির্মাণ করেন কানাডীয় চলচ্চিত্র। এবার তার তার নির্মিত ডকুমেন্টারি চলচ্চিত্র ‘মাদার টাং’ আন্তর্জাতিক বিনোদনের সবচেয়ে বড় স্থান হিসেবে খ্যাত হলিউড থেকে দুটি পুরস্কার ছিনিয়ে নিয়েছে। আজ ১০ই ডিসেম্বর হলিউড স্টুডিওতে চলচ্চিত্র বোদ্ধাদের সামনে ‘মাদার টাং’ ডকু ফিল্মটি প্রদর্শিত হবে। একই সময়ে নাদিম ইকবালের হাতে তুলে দেয়া হবে হলিউড ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট অ্যাওয়ার্ড। এদিকে হলিউডভিত্তিক ‘ফেমাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এ প্লাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছে নাদিম ইকবালের ডকু ফিল্ম ‘মাদার টাং’। ফেস্টিভ্যালে ডকু ফিল্মটি প্রদর্শিত হবে এবং আনুষ্ঠানিকভাবে চিত্র নির্মাতার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ব্যতিক্রমী বিষয়বস্তু আর নির্মাণশৈলীর বিবেচনায় চলচ্চিত্রের বছরের সেরাদের নিয়ে আয়োজিত হয় ‘ফেমাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ২০১৬ সালের সেরাদের মধ্যে সেরা তালিকায় স্থান করে নিয়েছে নাদিম ইকবালের ‘মাদার টাং’। ফটোগ্রাফি ও চলচ্চিত্র নির্মাণে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত নাদিম ইকবালের প্রথম ছবি ‘মাদার টাং’। সাড়ে ১১ মিনিট দৈর্ঘ্যরে এই ছবিতে তিনি ফটোগ্রাফি ও চলচ্চিত্র নির্মাণে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন। শাদা চোখে আটপৌরে কাহিনীর মতো মনে হলেও উপস্থান আর নির্মাণশৈলীর বিশেষত্বে ‘মাদার টাং’ ডকু ফিল্মটি হয়ে ওঠেছে বিশেষ একটি চলচ্চিত্র।মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ