শিতাংশু গুহুকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের হুশিয়ারী
যুক্তরাষ্ট্রে সরকার বিরোধী কার্যকলাপের জন্য শিতাংশু গুহুকে হুশিয়ারী করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ৷ এক প্রতিবাদ বার্তায় তিনি শিতাংশু গুহুকে উদ্দেশ্য করে বলেন, “সাম্প্রতিক সময়ে আপনার সরকার বিরোধী কার্যক্রম যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করছে ৷ আপনি যদি আপনার সরকার বিরোধী কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হন তাহলে অবিলম্বে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আপনার ও আপনার অনুসারীদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে ৷
আপনার সাম্প্রতিক সময়ের প্রকাশনা, জাতিসংঘ আপনার কার্যক্ষম ও স্টেট ডিপার্টমেন্টে আপনার সরকার বিরোধী বক্তৃতায় আপনি আমাদের মধ্যে ক্ষোভ তৈরী করেছেন ৷ আপনি আগুন নিয়ে খেলছেন এবং এটার শেষ পরিনতি আপনি এই আগুনেই নিঃশেষ হবেন ৷ যেহেতু আপনি এখনো আমাদের রাজনীতির সাথে যুক্ত আছেন সেই সাথে আপনি দলের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন এবং আপনি জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার একজন অনুগত এবং অঙ্গীকারবদ্ধ একজন অনুসারী বলে পরিচিত তাই আপনার প্রতি আমাদের চূড়ান্ত বন্ধুত্বপূর্ণ উপদেশ আপনি আপনার এই ধরনের কার্যক্ষম পরিহার করুন ৷
আশা করি আপনি আপনার কৃতকর্ম বুঝতে পারবেন এবং বাংলাদেশর ১৬ কোটি ধর্মপ্রাণ মানুষের ভালবাসা ও শান্তির কল্যাণে কাজ করার জন্য আমাদের সঙ্গে এক হয়ে কাজ করবেন এবং আমাদের জননেত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সঙ্গে কাজ করবেন যাতে করে আমরা ২০২১ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পৌঁছাতে পারি ৷” প্রেসবিজ্ঞপ্তি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes