নিউইয়র্কে উদীচীর বার্ষিক অনুষ্ঠান ও বিজয় দিবস উদ্যাপন
নিউইয়র্ক : নিউইয়র্কে উদীচী ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস-এর উদ্যোগে যথারীতি প্রতিবছরের ন্যায় জাকজমকপূর্ণ ১৬ই ডিসেম্বর ও বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ঠিক ২টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ আব্দুল্লাহ। তারপর সেক্রেটারী ও উদীচী স্কুলের অধ্যাক্ষ জীবন বিশ্বাস’র পরিচালনায় ছাত্রছাত্রীদের তিনটি উদ্বোধনী গান পরিবেশিত হয়। তারপর একের পর এক ছাত্রছাত্রীদের বাংলা বিভাগের নানা অনুষ্ঠান, গান, ও প্রতিযোগিত অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বেলাল বেগ ও ফারুক ফয়সল।
মুক্তিযুদ্ধের আলোচনাপর্ব পরিচালনা করেন উদীচীর সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস । এতে আলোচনা করেন, প্রবীণ সাংবাদিক কৌশিক আহমেদ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও বেলাল বেগ। তারপর নৃত্য ও উদীচী শিল্পী গোষ্ঠীর গণসংগীত পরিবেশিত হয়। পরিচালনা করেন জীবন বিশ্বাস । স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সনদ বিতরন করা হয়। সনদ প্রদান করেন সভাপতি ড. মোহাম্মদ আব্দুল্লাহ। পরিচালনা করেন জীবন বিশ্বাস ও ফারুক ফয়সল।
শেষে উদীচী স্কুলের শিল্পী ও ছাত্রছাত্রীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সকলকে খাবার আপ্পায়ন করা হয়।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ