Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশে এক ওয়েবসাইটেই সরকারি সব সেবা : http://bangladesh.gov.bd

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: December 13, 2016 | 7:43 AM

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সরকারি সব সংস্থার চাকরির বিজ্ঞাপন দেখতে চান? জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করবেন? জন্ম বা নতুন ভোটার নিবন্ধন করবেন? পাসপোর্ট করতে হবে? সরকারের নতুন উদ্যোগ, স্কুলে ভর্তির জন্য আবেদন, অনলাইন নিবন্ধন বা অন্য কোনো সরকারি সেবা নিতে চান? আলাদা আলাদা ওয়েবসাইটে ঢুকার দরকার নেই। সব সেবা এক ছাতার নিচে নিয়ে এসে একটি জাতীয় সাইট খুলেছে সরকার।

বাংলাদেশের জাতীয় সাইটটির ঠিকানা : http://bangladesh.gov.bd

বাংলাদেশ সম্পর্কিত যত তথ্য, সরকারি ই সেবা, সেবা খাত, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, আইন-বিধি, অর্জন, জেলা বাতায়ন, সেবাকুঞ্জ বা যত ফরম-তার সবই এই সাইটেই পাওয়া যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একসেস টু ইনফরমেশন-এটুআই, বাংলাদেশ সফরওয়্যার অ্যাসোসিয়েশন-বেসিস এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি-বিসিসি যৌথভাবে এই সাইটটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

বাস্তবায়নের সঙ্গে জড়িতরা বলছেন, আলাদা আলাদা সেবার জন্য ওয়েবসাইটে ঢুকতে গেলে মানুষকে অনেক সাইটের ঠিকানা মনে রাখতে হয়। অনেকের জন্যই এটা মনে রাখা কঠিন। এই চিন্তা থেকে এক সাইটেই সব সেবা নিয়ে আনতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

এই সাইটে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫১টি অধিদপ্তর ও অন্যান্য সংস্থা, আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৮৯টি উপজেলা এবং ৪৫৫০ ইউনিয়নের সব তথ্য ও সেবাই পাওয়া যাবে।

এতে আছে সরকারি নিয়োগের সব বিজ্ঞপ্তি, সরকারি সব নীতিমালা, পাবলিক পরীক্ষার ফলাফল, সরকারি কর্মকমিশন-পিএসসির সব পরীক্ষার ফলাফল, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির তথ্যও আছে এই সাইটে।

সাইটটি দেখে জানা যায়, এখানে বাংলাদেশ সম্পর্কিত, বৈদেশিক বিনিয়োগ, আইন-বিধি, জেলা বাতায়ন, ই-সেবাসমূহ নামের স্লাইড রয়েছে। যেখানে ক্লিক করলেই বিস্তারিত সবই পাওয়া যাবে। এ সাইটি একদম আপডেটেড।

এ ছাড়াও বাংলাদেশ সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের জরুরি প্রস্তুতি পরিকল্পনা, বাংলাদেশ সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। বাংলাদেশ সরকারের প্রেক্ষিত পরিকল্পনা, দূর্যোগ ব্যবস্থাপনা জন্য জাতীয় পরিকল্পনার কথাও বলা আছে সাইটটিতে।

সরকার কী কী ধরনের সেবা দেয় তাও জানা যাবে যেমন: জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদকরন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল, অনলাইন ভিসা যাচাই, অনলাইনে পাসপোর্টের আবেদন, বাংলাদেশ সেনা বাহিনী, সরকারী চাকুরীর আবেদনের মডেল ফরম, নতুন ভোটার নিবন্ধন, এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল, শিক্ষক বাতায়নের সকল আপডেট ও সেবা পাওয়া যাবে এ ওয়েবসাইটের মাধ্যমে।

সরকারের এই উদ্যোগের প্রশংসা করে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই ক্যাব) এর সভাপতি রাজিব আহমেদ বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। তবে সাইটটির মাধ্যমে পরীক্ষার ফলাফল যাতে শিক্ষার্থীরা যথা সময়ে দেখতে পারে এ ব্যবস্থা অব্যাহত থাকতে হবে।’ তিনি বলেন, ‘দেখা যায়, ফলাফল দিয়েছে সাইটে ঢোকা যায় না। এটি যেন না হয়। এছাড়া সব বিভাগগুলো যেন আপডেট থাকে এবং মনিটরিং এর ব্যবস্থা থাকে তার ব্যবস্থা থাকতে হবে। তাহলে এর সুফল অনেক দিন পযন্ত পাবে দেশের জনগণ।’

এ সাইটটি নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাপসের সঙ্গে। তিনি বলেন, ‘আমি তো এমন সাইটের কথা শুনিনি। আমরা বিভিন্ন সাইটে প্রবেশ করে সরকারের সব তথ্য জানি। এক সাইটে সব পাওয়া যায় তাতো জানি না। তবে আমার মনে হয় এর আরো প্রচার-প্রসার দরকার। তা হলে এর উপকারিতা সাধারণ মানুষ পাবে। আমরাও জানতে পারবো।’

সরকারের এই উদ্যোগের বিষয়ে কথা হয় ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকল্প একসেস টু ইনফরমেশন-এ টু আই এর পরিচালক আব্দুল মান্নান এর সঙ্গে। তিনি জানান, ‘আমরা এ সাইটি প্রচার প্রসারে অনেক উদ্যোগ নিয়েছি। আরো পর্যায়ক্রমে নিচ্ছি। প্রতিটি জেলায় জেলায় এ তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।’

আব্দুল মান্নান বলেন, ‘তথ্য বাতায়ন যে অফিস আসে সেখানেও আমরা এই পোর্টালটি সম্পর্কে সবাইকে অবহিত করছি। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যখন জেলার সঙ্গে যোগাযোগ হয় তখনো আমার এটির সম্পর্কে জনগণকে সচেতন করছি।’

এ টু আই এর পরিচালক বলেন, ‘এটি জাতীয় সাইট। যা আপডেট রাখার বিষয়ে সরকার অনেক সচেতন। কারণ প্রতিমাসে মন্ত্রণালয়ে এ সম্পর্কে রিপোর্ট করতে হয়। কোন জেলার তথ্যের ঘাটতি আছে কি না তা তখন খুঁটিয়ে দেখা হয়। সুতরাং এটি নিয়ে আমরা সবাই সচেতন।’

সাইটটি কতটা জনপ্রিয় হয়েছে-জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘এরই মধ্যে সাইটটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। আর জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল, অনলাইন ভিসা যাচাই, অনলাইন পাসপোর্ট আবেদন, বাংলাদেশ সেনাবাহিনী, সরকারি চাকরিতে আবেদনের মডেল ফরম, নতুন ভোটার নিবন্ধন, শিক্ষক বাতায়নের তথ্য বা সেবা পেতে জনগণ সাইটটি সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে।’ সূত্র: অনলাইন/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV