Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের মৌলভীবাজার জেলা সভাপতি অজয় ভট্রাচার্য্যরে সংবর্ধনা : বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: December 13, 2016 | 11:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট অজয় কুমার ভট্রাচার্য্যকে দেয়া এক সংবর্ধনা সভায় এ কথা বলেন তিনি। স্থানীয় সময় ১২ ডিসেম্বর রাতে নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসের মজা রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল। ইউএসএনিউজঅনলাইন.কমbhrc-north-bronx_2
প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুসাব্বিরের সভাপতিত্বে এবং মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রহিম, সৈয়দ রুহুল করিম কুটি, কবির আহমেদ, সমেজ আহমেদ, সোহান আহমেদ টুটুল, হোসেন তজম্মুল, আবদুল আলিম প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এডভোকেট অজয় কুমার ভট্রাচার্য্যকে আয়োজক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।bhrc-north-bronx_3
এডভোকেট অজয় কুমার ভট্রাচার্য্য এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি সব সময় বাংলাদেশের অধিকার বঞ্চিত দরিদ্র-অসহাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি তার এলাকায় আইনী সহায়তাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান অব্যাহত রাখবেন বলে জানান।bhrc-north-bronx_4
এডভোকেট অজয় কুমার ভট্রাচার্য্য বলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মত কাজ করছে। বাংলাদেশের কোথার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে বিষয়টি যথাযত তদন্ত শেষে তার প্রতিকারে বাংলাদেশ সরকার, জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বৃহৎ রাষ্ট্র সমুহের নিকট তুলে ধরা হয়।
এসময় তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর বর্বর অত্যাচার, গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের বিষয়টি নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে এ ব্যাপারে অবিলম্বে জাতিসংঘ মহাসচিবের কার্যকর পদক্ষেপও কামনা করেন তিনি।bhrc-north-bronx_5
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা নিধন বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় মিয়ানমার সরকারের বিরুদ্ধে প্রবাসীরা যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বে আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV