Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: December 13, 2016 | 1:14 PM

নিউইয়র্ক : সাবেক যোগাযোগ এবং কৃষিমন্ত্রী এবং সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের দেশাত্মবোধ প্রবাস প্রজন্মে ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে নিউইয়র্কে গঠিত হলো ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র ইনক’। সম্প্রতি গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাগণের তালিকা প্রকাশ করা হলো গত সপ্তাহে। এর আহবায়ক হয়েছেন তরুণ সমাজকর্মী জিলাল আহমেদ এবং সদস্য সচিব মাজহারুল ইসলাম জনি।

কমিটির অপর সদস্য-কর্মকর্তারা হলেন: যুগ্ম আহবায়ক সুয়েব আহমেদ, বিলাল চৌধুরী, খলকুর রহমান এবং মোহাম্মদ সামাদ টিটু। সদস্যরা হলেন: হারুন আল রশীদ মামুন, আহবাব চৌধুরী খোকন, মোস্তফা কামাল পাশা মওদুদ, জোবায়ের চৌধুরী শাহীন, আতিকুর আহাদ, ওয়েছ আহমেদ, কাওসার আহমেদ, মামুন মাহমুদ, কয়ছর রশীদ, মোহাম্মদ আব্দুর রহীম, হিমেল চৌধুরী সুহেল, ফারুক আহমেদ, রোকন উদ্দিন, মোহাম্ম ওদুদ খান, আব্দুল আউয়াল চৌধুরী জুবের, মোহাম্মদ সাঈদ, রুহেলজ্জামান চৌধুরী, শামীম আহমেদ, নাজীম চৌধুরী রিংকু, আশফাক চৌধুরী জামি, শাহেদ আলী, রেদওয়ান হোসেন, মোহাম্মদ মান্নান এবং মনসুর আহমেদ।

উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাজ্যে গঠিত ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ’র যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু’র দিক-নির্দেশনায় যুক্তরাষ্ট্র শাখা গঠনের সিদ্ধান্ত হয় গত সেপ্টেম্বরের ১১ তারিখে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে নয়া এ সংগঠনের পরিচিতি সভা হয় গত শনিবার। এতে অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিনসহ নিউইয়র্কের যুব নেতারা। সকলেই মরহুম মাহবুব আলী খানের দেশপ্রেম নিয়ে উচ্চ¦সিত প্রশংসা করেন এবং তার আদর্শকে লালন ও নতুন প্রজন্মে বিকাশের সংকল্পে এই সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচির কথা বলেন।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV