Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: December 13, 2016 | 1:19 PM

নিউইয়র্ক : রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তায় জরুরী পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণের দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এ্যান্ড ডেভেলপমেন্ট’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবির পুনর্ব্যক্ত ঘটলো। একইসাথে প্রাণ বাঁচানোর তাগিদে মাতৃভূমি ছেড়ে বাংলাদেশে আগতদের পুনর্বাসনেও পর্যাপ্ত তহবিল প্রদানের আহবান জানানো হলো জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা বরাবরে। এ সময় ধর্মের নামে একশ্রেণীর চরমপন্থিদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান মানববন্ধনে অংশগ্রহণকারিরা।

এ কর্মসূচির আয়োজক সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক বলেন, মিয়ানমার, কাশ্মীর, সিরিয়া এবং ফিলিস্তিনে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বরতা চালানো হচ্ছে। বাংলাদেশেও ধর্মীয় সংখ্যালঘুরা নানাভাবে নিগৃহিত হচ্ছেন। এহেন বর্বরতায় লিপ্তদের দমনে চাই গণজাগরণ। শুধু সরকারকে দোষারোপ করে লাভ নেই। আপামর জনতার প্রতিরোধ রচনা করতে হবে সব ধরনের মানবাধিকার লংঘনকারিদের দমনে। কাহ শহীদুল উল্লেখ করেন, সারাবিশ্বের মানবাধিকার নিয়ে যারা দাদাগিরি দেখাচ্ছেন, সেই যুক্তরাষ্ট্রেও প্রতিদিন ধর্মীয় বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছে মুসলমানরা। বর্ণবাদি আক্রমণ থেকেও রেহাই পাচ্ছে না আফ্রিকান-আমেরিকানরা। সবধরনের বৈষম্য আর বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে সমগ্র মানবতা জাগ্রত করার বিকল্প নেই।

আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারজানা হকের পরিচালনায় এ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন কম্যুনিটি লিডার ও বাংলাদেশ-আমেরিকা ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি গোলাম মেহরাজ, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থার প্রধান মহিউদ্দিন ইউসুফ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি এ এইচ এম লুৎফর রহমান লাতু, পাবনা সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আতিকুর রহমান, হিউম্যান রাইটস কমিশনের নেতৃ মীনা ইসলাম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি আকতার হোসেন, সহ-সভাপতি শাহাদৎ হোসেন, জেবিবিএর সদস্য কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV