নিউইয়র্কে ‘জিয়া স্মৃতি ও মাজার রক্ষা কমিটি’ গঠিত
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আলহাজ্ব সোলাইমান ভূইয়ার নেতৃত্বে নিউইয়র্কে গঠিত হলো ‘জিয়া স্মৃতি ও মাজার রক্ষা কমিটি।’
১২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত লোকজনের এক সভায় নয়া এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। আলহাজ্ব সোলায়মান ভূইয়াকে এই সংগঠনের আহ্বায়ক নির্বাচিত করা হয় সর্বসম্মতিক্রমে।
এ সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র শাখা জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস আহাম্মেদ, স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, বিএনপি নেতা আবদুস সবুর, মো: গিয়াস উদ্দিন, সফিক রহমান দুলাল, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন সীপন, সরওয়ার খান বাবু , একেএম রফিকুল ইসলাম ডালিম সহ যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ।
ঊল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের মূল নকশা অনুযায়ী শের-এ বাংলা নগরের সৌন্দর্য অটুট রাখার স্বার্থে বিএনপির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিয়াউর রহমানের মাজার সেখান থেকে সরিয়ে ফেলার আশংকা থেকেই নিউইয়র্কে এ কমিটির আত্মপ্রকাশ ঘটলো। তারা জিয়ার মাজার সরানোর উদ্যোগ থেকে সরকারকে বিরত রাখতে প্রবাস থেকে চাপ প্রয়োগের নানা পরিকল্পনাও গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ