মসজিদের পারমিট দিতে অস্বীকার : ভার্জিনিয়ার কালপেপার কাউন্টির বিরুদ্ধে মামলা
ভার্জিনিয়া: প্রস্তাবিত একটি মসজিদ নির্মানের পারমিট দিতে অস্বীকার করায় ভার্জিনিয়া স্টেটের কালপেপার কাউনটির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ১২ ডিসেম্বর সোমবার কালপেপার কাউনটির বোর্ড সুপার ভাইজারের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যমূলক আচরনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কাউন্টির বিরুদ্ধে এই মামলা করে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৭০ মাইল দুরে অবস্থিত কালপেপার কাউন্টিতে কোন মসজিদ নেই। দীর্ঘদিনে ধরেই এই কাউন্টিতে বসবাসরত মুসলিম সম্প্রদায় অস্থায়ী স্থানে নামাজ আদায় সহ অন্যান্য ধর্মী কাজ সম্পন্ন করে আসছেন। একটি স্থায়ী মসজিদ নির্মানের জন্য কালপেপার কাউন্টি থেকে জমি ক্রয় করে ইসলামিক সেন্টার অব কালপেপার। জমি ক্রয়ের পর সেখানে মসজিদ নির্মানের সময় কালপেপার কাউন্টি মসজিদের পয়ঃনিষ্কাশন পারমিট দিতে অস্বীকার করে। ফলে সেখানে মসজিদ নির্মানের কাজ বন্ধ হয়ে যায়। আর এতে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে বলে মত দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ফলে ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপের অভিযোগ এনে কালপেপার কাউন্টির বিরুদ্ধে সোমবার মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং অনতিবিলম্বে মসজিদের পয়ঃনিষ্কাশন পারমিট দেয়ার জন্য কাউন্টিকে নির্দেশ প্রদান করে।
এখানে উল্লেখ্য, ক্রয়কৃত জমিতে মসজিদ নির্মানের জন্য ইসলামিক সেন্টার অব কালপেপার এর আবেদনের পরিপ্রেক্ষীতে কাউনটির বোর্ড ৪-৩ ভোটের মাধ্যমে প্রস্তাবিত মসজিদ যাতে নির্মিত না হতে পাওে সেজন্য মসজিদের পয়ঃনিষ্কাশন পারমিট দিতে অস্বীকার করে। এর ফলে কালপেপার কাউন্টিতে প্রথমবারের মত নির্মিতব্য মসজিদ নির্মান বন্ধ হয়ে যায়। পরে ইসলামিক সেন্টার অব কালপেপার অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে। ১২ ডিসেম্বের সোমবার ধর্মীয় বৈষম্যমূলক আচরনের অভিযোগ এনে কালপেপার কাউন্টির বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং অনতিবিলম্বে মসজিদের পয়ঃনিষ্কাশন পারমিট দেয়ার জন্য কাউন্টিকে নির্দেশ প্রদান করে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests