নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তীব্র শীত : থাকবে সপ্তাহজুড়ে, সতর্ক হয়ে চলাচলের পরামর্শ
The Manhattan skyline towers over ice in New York Harbor Friday, Jan. 24, 2014, in New York. A second polar vortex and winter storm Janus brought snow and single digit temperatures to the city. (New York Post/Chad Rachman)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তীব্র শীত। এসব এলাকার মানুষ কাবু হয়ে পড়েছে শীতে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের তাপমাত্রা ছিল ২৪ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট। শীতের অনুভূতি ছিল ১০ থেকে ৫ ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসের হিসাবে মাইনাস ১২ থেকে মাইনাস ১৬ ডিগ্রি। নিউইয়র্ক সহ বিভিন্ন স্থানে সপ্তাহজুড়ে থাকবে শীতের তীব্রতা। এসময় সবাইকে সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
গতকাল বৃহস্পতিবার অরিগন স্টেটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে তুষারপাতে । বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অরিগনের বেন্ড শহর। টানা তুষারপাতের কারণে শহরের লোকজন ঘর থেকে বের হতে না পারায় জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। স্থানীয় বিদ্যালয়গুলোও বন্ধ রাখা হয়েছে। অরিগন কর্তৃপক্ষ জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বরফ সরানোর চেষ্টা করছেন তারা।
প্রচন্ড তুষার ঝড়ের কবলে পড়ে কানাডার টরন্টো। এসব এলাকার রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মক ব্যাহত হয়।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








