Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শ্যামল চক্রবর্তীর

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: December 17, 2016 | 11:33 AM

নিউইয়র্ক :যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী হিন্দু অধিকার কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শ্যামল চক্রবর্তী। তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন,  গত সপ্তাহে নিউইয়র্ক থেকে প্রকাশিত কিছু বাংলা পত্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডঃ সিদ্দীকুর রহমান এর বরাতে শীতাংশু গুহের প্রতি হুমকি সম্পর্কে জ্ঞাত হলাম। হুমকিদাতার বক্তব্য ও আচরনকে আমি সম্পূর্ণ অশালীন ও চরম ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করি। আমি তার বক্তব্য ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হিন্দুরা কোন ব্যক্তি বা দলের গৃহপালিত নাগরিক নয় যে তারা যেভাবে শিখিয়ে দিবে সেভাবেই কথা বলতে হবে, যখন ইশারা দিবে তখনই থেমে যাবে। ডঃ সিদ্দীকুর রহমানদের মত নব্য আওয়ামী লীগাররা যারা এখনও জামাত-বিএনপির সাথে ঘাঁটছাড়া কাটিয়ে উঠতে পারেনি তাদের মুখে শীতাংশু গুহ কেন, হিন্দু সম্প্রদায়ের কোন ব্যক্তিরই দেশপ্রেম নিয়ে কটাক্ষ করার অধিকার নাই। এই নব্য নেতাদের হাব-ভাব ও আচরনে মনে হয় বাংলাদেশ তাদের বাপ-দাদার সম্পত্তি। আজ আওয়ামী-বিএনপি-জামাতের যোগ-সাজশে সারাদেশে হিন্দুদের উপর সাম্প্রদায়িক সন্ত্রাস ও আক্রমন চালানো হচ্ছে। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হিসাবে জানমালের ভয়ভীতি দেখিয়ে হিন্দুদেরকে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে। ক্ষমতার রাজনীতিতে একে অপরের প্রতিপক্ষ হলেও নৈতিক ভাবে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলই পুরোপুরি দেউলিয়া এবং আপাদমস্তক সাম্প্রদায়িক । হিন্দুদের নির্যাতনের ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামাত এখন এককাট্টা। দেশে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনাবলির দিকে তাকালেই চিত্রটা পরিষ্কার ভাবে বুঝা যায়। আজ হিন্দুরা প্রতিবাদ করলে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়। দেশের সরকারের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে হিন্দুরা বিশ্ব সংস্থা ও বৈদেশিক সরকারের কাছে বিচার ও অধিকার চেয়ে আর্জি জানালে তাদেরকে উগ্র হিন্দু বা দেশদ্রোহী আখ্যা দিয়ে হুমকি ধমকি দেওয়া হয়। কিন্তু এই রাজাকার ও নব্য রাজাকাররা হয়তো ভুলে গেছে হিন্দুরা বীরের জাতি। আবহমান কাল ধরে বাংলাদেশ হিন্দুদেরই দেশ ছিল, হিন্দুরাই এই দেশের আদিবাসী। হিন্দুদের রক্ত ও জীবনের বিনিময়েই এই দেশ স্বাধীন হয়েছিল। দেশে হিন্দু সংস্কৃতি যতদিন ছিল ততদিনই বাংলাদেশ সুজলা-সুফলা ও সমৃদ্ধিশীল একটি দেশ ছিল। আজ এই সুফলা বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চশে বেড়ায় শত শত মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী, পয়দা হয় সন্ত্রাসীদের। সন্ত্রাস বাংলাদেশে এমন ভাবেই শিকড় গেড়েছে যে হিন্দু মা-মেয়েকে একসাথে ধর্ষণ, অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মেরে ভ্রূণ হত্যা, পাঁচ বছরের শিশুকে গন ধর্ষণ, উপাসনারত পুরোহিতকে গলা কেটে হত্যা সরকার ও রাজনৈতিক দলগুলোর টনক নড়াতে পারেনা। বিচ্ছিন্ন ঘটনার দোহাই দিয়ে নিত্য নৈমিত্তিক এই সন্ত্রাসকে তারা জায়েজ করে যাচ্ছে। হিন্দুরা শান্তিপ্রিয় জাতি বলে বারবার মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে, শাসিত ও শোষিত হয়েছে। আবার বারবার নিজের ভুমিকে স্বাধীন করেছে। প্রয়োজনে আবারও হিন্দুরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV