আটলান্টায় “আড্ডা ও গানে” মনোজ্ঞ সংগীতানুষ্ঠান
আটলান্টার গ্লোবাল মলস্থ সেবা বাংলা লাইব্রেরীতে গত ১১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হল আটলান্টা সঙ্গীত বিদ্যালয় আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান “আড্ডা ও গানে”। সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক চন্দ্র শেখর দত্তের তত্ত্বাবধানে প্রশিক্ষনপ্রাপ্ত শিল্পীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আটলান্টার সঙ্গীত প্রেমী মানুষদের সাড়া ছিলো চোখে পড়ার মতো। বিকেল ৫টার মধ্যেই মিলনায়ন অতিথিদের পদচারণায় মূখর হয়ে ওঠে। চন্দ্র শেখর দত্তের স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠানের শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন হৈমন্তী মুখোপাধ্যায়, কাজরী মিত্র, অশোক সরকার, তাহমিদ রহমান,ফারাহ ময়াজ্জেম চৌধুরী, সুভদ্র গুপ্ত, সুষ্মিতা ধর এবং মুহী সুমন। তবলায় ছিলেন আট্লান্টা সঙ্গীত বিদ্যালয়ের দীর্ঘদিনের সঙ্গী অরুপ ধর, কী-বোর্ডে ছিলেন মুহী সুমন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য় রাখেন মাহবুব রহমান ভুঁইয়া, পরিমল মজুমদার্, ড: আজিজ, রুমী কবির, ইলা চন্দ, রিটন খান ও স্বপন মন্ডল। অনুষ্ঠানের শেষে অতিথি শিল্পী ড : শহীদ রফিক এর গজল এবং চন্দ্র শেখর দত্তের অসাধারণ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখে। অনুষ্ঠান থেকে চন্দ্র শেখর দত্তের একটি একক অনুষ্ঠানের দাবী করা হয়, সেই সাথে প্রবাসে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও সংস্কৃতি পৌঁছে দেবার জন্য সেবা লাইব্রেরীর সহযোগীতায় একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার অনুরোধ জানানো হয় । সেবা লাইব্রেরীর পক্ষ থেকে এধরনের উদ্যোগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উল্লেখ্য় বাংলাদেশের টিভি ও বেতার এর সঙ্গীত শিল্পী-পরিচালক চন্দ্র শেখর দত্ত ২০১২ সালে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং বাংলা শুদ্ধ সঙ্গীত কে প্রবাসীদের কাছে পৌঁছে দিতে আটলান্টা সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ