Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ওবামার কাছে তিন মার্কিন প্রফেসরের চিঠি : ট্রাম্পের মানসিক স্থিতি নিয়ে গভীর উদ্বেগ

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: December 18, 2016 | 1:15 PM

তাহিদ ফারুকী: “কল্পনা ও বাস্তবতার মধ্যে পার্থক্য অনুধাবনে ডোনাল্ড ট্রাম্পের আপাত ব্যর্থতাই আমাদেরকে প্রেসিডেন্টের বিশাল দায়িত্ব পালনে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপনে বাধ্য করেছে।”

মনস্তত্বের তিনজন শীর্ষস্থানীয় অধ্যাপক ট্রাম্পের মানসিক স্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠি লিখেছেন।

হার্ভার্ড মেডিক্যাল স্কুল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তিন চিকিৎসক তাদের চিঠিতে প্রেসিডেন্ট ওবামার প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তিনি আগামী জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্পের “পূর্ণাঙ্গ মেডিক্যাল ও নিউরোসাইকিয়াট্রিক মূল্যায়নের” নির্দেশ দেন।

প্রফেসররা বলেছেন, মি. ট্রাম্পের মানসিক স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে কোনওরকম জল্পনাকল্পনার আশ্রয় তারা নিতে চান না। কিন্তু, ট্রাম্পের “বাগাড়ম্বর, হঠকারিতা, সমালোচনার প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা” ইত্যাদি থেকে আমাদের বিশ্বাস জন্মেছে যে, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য।

জুডিথ হারম্যান, নানেটি গার্টরেল ও ডি মসবাচার-এর স্বাক্ষরিত এবং হাফিংটন পোস্টে প্রকাশিত চিঠিতে বলা হয়, “আমরা ব্যক্তিগতভাবে তার ডাক্তারি পরীক্ষা করিনি, সেজন্য একজন জননেতার রোগনির্ণয় করা আমাদের পেশাগত মান অনুযায়ী সম্ভব নয়।”

“তাসত্বেও, তার বাগাড়ম্বর, হঠকারিতা, সমালোচনার প্রতি তার অতিরিক্ত সংবেদনশীলতাসহ কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য করার আপাত ব্যর্থতা সম্পর্কে যে ব্যাপকভিত্তিক খবর প্রকাশিত হয়েছে সেগুলো আমাদেরকে প্রেসিডেন্টের দপ্তর পরিচালনার মতো বিশাল দায়িত্ব পালনে তার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন উত্থাপনে বাধ্য করেছে।”

গত আগস্টে প্রেসিডেন্ট ওবামা মি. ট্রাম্পের বিচারবোধ এবং মেজাজ নিয়ে প্রশ্ন উত্থাপন করে বলেন, “তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের অযোগ্য।” সূত্র: হাফিংটন পোস্ট/ইন্ডিপেন্ডেন্ট/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV