Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

হিন্দু কাউন্সিলের উদ্যোগে নিউইয়র্কে বিজয় দিবস উদযাপন ও প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: December 19, 2016 | 1:08 AM

নিউইয়র্কঃ প্রবাসী হিন্দুদের সম্মিলিত সার্বজনীন সংগঠন আমেরিকান বাঙ্গালী হিন্দু কাউন্সিল এর উদ্যোগে গত রবিবার ১৮ ডিসেম্বর কুইন্সের জ্যাকসন হাইটসে অবস্থিত ওম শক্তি মন্দিরে বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উদযাপন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ও সমাজকর্মী বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ কুণ্ডুর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রনবেন্দু চক্রবর্তী দ্রুব এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিজয় দিবসের ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নানা রকম বক্তব্য উপস্থাপিত হয়। অনুষ্ঠানটি বিজয় দিবসের উপলক্ষ্যে হলেও বাংলাদেশে হিন্দুদের উপর মৌলবাদীদের দ্বারা সাম্প্রতিক সহিংসতা এবং স্বাধীনতার পর থেকে অব্যাহত ভাবে হিন্দুদের উপর নির্যাতনের প্রসঙ্গ তুলে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা এবং আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট শ্যামল চক্রবর্তী বলেন, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিসট মুসলমান স্বাধীনতা চাননি। হিন্দুরাই বাংলাদেশকে স্বাধীন করেছে অথচ এদের স্বাধীন করা দেশে এখন এরাই পরাধীন। স্বাধীনতার সুফল ভোগ করছে দেশের বিরুদ্ধ শক্তি। এটর্নি শেখ সেলিম বলেন, হিন্দুদেরকে অবশ্যই তাদের অধিকারের কথা জোর গলায় বলতে হবে, এই ভুমির উপর তাদের দাবী কারও চেয়ে কম নয়। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় সভায় উপস্থিত হলে দর্শকরা তাকে মুহুর্মুহু করতালিতে অভিবাদন জানায় ও অভিনন্দিত করে। এই বীর মুক্তিযোদ্ধা তার বক্তব্যে যুদ্ধকালীন নানা স্মৃতির কথা বলেন এবং বাংলাদেশে স্বাধীনতার আদর্শকে উজ্জীবিত রাখতে সঠিক নেতৃত্ব গঠন ও নেতৃত্বের প্রতি আস্থার তাগিদ দেন। তিনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য ও তাদের মনোবল অটুট রাখার জন্য বক্তব্যের মাঝখানে খালি গলায় “তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে” গানটা গেয়ে সকলকে আপ্লুত করেন। মূলধারার রাজনীতিক ডঃ দিলীপ নাথ কম্যুনিটির বিভক্তি প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে কিছু মানুষ নিজেকে জাহির করতে যা খুশী করে যাচ্ছে। কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের কর্মকাণ্ড দেশে আমাদের স্বজনদের জন্য বিপদ ডেকে আনে কিনা। দাউদকান্দি পৌরসভার সাবেক কমিশনার তাপস কৃষ্ণ সরকার বলেন, মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে আমি দেশ ছেড়েছি। আমি একজন ভুক্তভুগী। কিন্তু এই জন্য তো আমরা বাংলাদেশ স্বাধীন করিনি। যুক্তরাষ্ট্র হিন্দু মহাজোটের নেতা গৌতম সরকার বলেন, আমাদের সকলকে খাঁটি হিন্দু হতে হবে। হিন্দুরাই বাংলাদেশের আদর্শ, হিন্দুরা উগ্রবাদী হতে পারে না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট ডঃ টমাস দুলু রায় বলেন, মৌলবাদীদের আস্ফালনে আমাদের স্বাধীনতা বিপন্ন। প্রনবেন্দু চক্রবর্তী বলেন, হিন্দুরা তাদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে যাবে না। আমরা প্রয়োজনে আবার দেশকে স্বাধীন করবো। মানবাধিকার নেতা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ দাস বলেন, আজ বাংলাদেশে স্বাধীনতা বঞ্চিত হিন্দুদের দুর্দশার জন্য শুধুমাত্র মৌলবাদী ও রাজনৈতিক নেতাদের দোষারোপ করলে চলবে না। সমাজের যোগেন্দ্র মণ্ডলদের চিহ্নিত করতে হবে। যারা ক্রমাগত সমাজে ভাঙ্গন সৃষ্টি করে তারা হিন্দুদের নেতৃত্বের দাবী করে কি করে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহামায়া মন্দিরের চেয়ারম্যান ডঃ অশোক সাহা, সুভাষ মজুমদার, অমর চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ হিন্দু মন্দিরের কর্মকর্তা সাধন দাস এবং আরও অনেকে। সভাপতির বক্তব্যে গৌরাঙ্গ কুণ্ড সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে হিন্দুদের স্বাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে ও প্রবাসে আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ