পাবনা সমিতি আমেরিকা’র সাধারণ সভা : ৮ই জানুয়ারী অভিষেক ও পিঠা উৎসব
নিউইয়র্ক : উত্তর আমেরিকার বৃহত্তর সংগঠন পাবনা সমিতি আমেরিকা ইন্ক এর উদ্যোগে ১৮ই ডিসেম্বর রোববার জ্যাকসন হাইটসের প্রিমিয়াম রেষ্টুরেন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও পিঠা উৎসব এর ব্যাপারে আলোচনা হয়। সভার শুরুতেই বার্মার মুসলমানদের উপর অত্যাচারের নিন্দা জ্ঞাপন করা হয়। সমিতির সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা হাজী আব্দুল আউয়াল, সভাপতি আব্দুল আলিম খান ও সাধারণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামান লিটন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাদী রানা, ক্রীড়া সম্পাদক সেলিম, কোষাধ্যক্ষ আরিফ ও সহ সম্পাদক আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম বকুল, আশরাফ আলী, শাহজাহান, ময়েজ উদ্দীন ও আজিজ খান। অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে আগামী ৮ই জানুয়ারী রবিবার ২০১৭ অভিষেক অনুষ্ঠান ও পিঠা উৎসবের তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে সমিতির সভাপতি আলিখ খান সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes