নিউইয়র্কে শতকবির কন্ঠে বিজয়ের কবিতা
নিউইয়র্ক : নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো শতকবির কন্ঠে বিজয়ের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত নিউইয়র্কের এষ্টোরিয়ার ক্লাব সনমে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রবাসী কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীতশিল্পীসহ ও সাহিত্যিসেবীরা শতকবির কন্ঠে বিজয়ের কবিতা পাঠ ও আবৃতিতে অংশ নেন।
বিজয়ের কবিতা-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি নূরজাহান কাদের। শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কবি ও সাবেক সাংসদ লিয়াকত আলী।
কবি ও প্রাবন্ধিক এবি এম সালেহউদ্দিন এবং লিয়াকত আলীর উদ্যোগে এ বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ছিলেন ক্লাব সনমের স্বত্বাধিকারী সংস্কৃতিসেবী খন্দকার তওফিক কাদের (ক্যান কাদের)।
অনুষ্ঠানে দেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ও পতাকা বিষয়ক কবিতা আবৃতিতে অংশ নেন প্রবাসের জনপ্রিয় আবৃতিকার ইভান চৌধুরী, মিজানুর রহমান বিপ্লব, গোপন সাহা, সাবিনা শাহরিন নিহার, গোলাম মোস্তফা, সেমন্তি ওয়াহেদ, রেখা আহমেদ, জাফর উল্লাহ মিলন, শুক্লা রায়, মঞ্জুর কাদের, শাহ আলম দুলাল, মুজিব বিন হক, পারভিন সুলতানা, চন্দা বিনতে সুলতান ও লুবনা কাইজার প্রমুখ।
এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন লিয়াকত আলী, আনোয়ার সেলিম, সৈয়দ আহমেদ জুয়েদ, নাসরীন চৌধুরী, মিশুক সেলিম, কামনা হাসান, সুলতানা খান, রওশান হাসান, কাজী জহিরুল ইসলাম, কামরুন্নার ডলি, আবদুল্লাহ জুবায়ের, মেহের চৌধুরী, আতিকুর রহমান সালু, মনিকা রায়, রুবিনা শিল্পী, সেলিম ইব্রাহীম, আশরাফ হাসান, সালেম সুলেরী, কিরন কবির, ড. মাহবুব হাসান, লুৎফর রহমান, নাসিমা আখতার, আবু রায়হান, সবিতা দাস, হাবিব ফয়েজী, নুরুল মোস্তফা রইসী, স্বপ্ন কুমার, মাকসুদা আহমেদ, সাম্মী আখতার, মাহমুদুল হক চৌধুরী, আবদুল আজীজ, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, আবদুর রহিম হাওলাদার, গিয়াস আহমেদ, আবদুস শহীদ ও নাসিমা আখতার।
অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন এবি এম সালেহ উদ্দীন, লুবনা কাইজার ও ছন্দা বিনতে সুলতান।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন খন্দকার তওফিক কাদের। স্থানীয় সনম টিভির সৌজন্যে পুরো অনুষ্ঠানের চিত্র ধারন করা হয়। প্রতিবছর বিজয় দিবসে বিজয়ের কবিতা পাঠের এ আসর অব্যাহত রাখা হবে বলে আয়োজকরা জানান।
গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিজয়ের কবিতা পাঠের প্রথম আসর অনুষ্ঠিত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ