মার্কিন সিনেটরের সাথে বাংলাদেশি ডেমোক্র্যাটিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত : সিনেটর পিটারের বাংলাদেশ ভ্রমনের ইচ্ছা পোষণ
সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান : নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও আগামী ২০১৮ সালের গভর্নর নির্বাচনের কর্ম পরিকল্পনা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর গেরি পিটারের সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশি আমিরিকান ডেমোক্র্যাটিক ককাস (বিএডিসি) নেতৃবৃন্দ। নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিএডিসির তৎপরতা ও বাংলাদেশি আমেরিকান ভোটারদের উপস্থিতি কেন্দ্রীয় নেতা নেত্রিদের নজর কাড়ে। সিনেটর গেরি পিটারের জন্মদিন উপলক্ষে মিশিগানের রয়েল ওক শহরের এক রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে বাংলাদেশি নেত্রিবৃন্দ ছাড়াও স্থানীয় দলীয় নেতা কর্মী, ইয়ামানী কমিউনিটি নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশি ইমামদের নেতা ও বিএডিসির ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম মায়ানমারে মুসলমান রোহিঙ্গাদের প্রতি ঐ দেশের সরকারের চালানো নিপিড়ন ও গণহত্যা বন্ধে মার্কিন সরকারের হস্তক্ষেপ ও অন সান সুচির সরকারকে অত্যাচার বন্ধে স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মিশিগান বিএডিসি সভাপতি আরিফ মাহমুদ, সহ সভাপতি সোলাইমান বাহার,উপদেস্টা আনোয়ার হোসাইন, রাহাত খান, সাইফুল আজম সিদ্দিকী প্রমুখ । নেতৃবৃন্দের সাথে আলাপকালে সিনেটর বাংলাদেশ ভ্রমনের ইচ্ছা পোষণ করেন।
মার্কিন সিনেটর গেরি পিটার ২০১৪ সালে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন। এর আগে তিনি কংগ্রেস ম্যান, স্টেট সিনেট ও সিটি কাউন্সিলর ছিলেন। গেরি বাংলাদেশি কমিউনিটির কাছে বেশ জনপ্রিয় নাম। ইতোপূর্বে গার্মেন্টস শিল্প নিয়ে বাংলাদেশিদের পক্ষে তিনি সোচ্চার ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ