Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউজার্সি ষ্টেট বিএনপির মহান বিজয় উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: December 20, 2016 | 12:28 PM

নিউজার্সি : বাংলাদেশ জাতীয়তাবদী দল নিউজার্সি স্টেট ইউএসএ কতৃক বিজয় দিবস উপলক্ষ্যে গত ১৮ ই ডিসেম্বর রবিবার একযোগে প্যাটারসন ও আটলান্টিক সিটিতে আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতৃক স্বাধীনতার ঘোষণার দলিল পত্র এবং শহীদ জিয়া যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তার সকল প্রমাণাদির দেশী বিদেশী পত্র পত্রিকার’ লেখক কলামিস্ট’দের লিখা দলিল উপস্থাপন ও তার কর্মময় জীবনীর উপর নির্মিত আলোকচিত্র প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানটি দুই ভাগে দুই স্থানে উদযাপিত হয়।

নর্থ জার্সিতে ৩৫১প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্স হলে নিউ জার্সি স্টেট বিএনপির সভপতি সৈয়দ জুবায়ের আলী’র সভাপতিত্বে সিনিওর যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত প্রধান বক্তা ছিলেন নিউজার্সি স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার এবং সাউথ জার্সির আটলান্টিক সিটির ১৬০৮ আটলান্টিক এভিনিউ গৌড়মেট রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকদের উপস্থিতে অনুষ্ঠান সরব হয়ে উঠে। আটলান্টিক সিটির গোরর্মেট রেস্টুরেন্টে সহ-সভপতি জনাব মিরাজ খানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক এম এইচ রেজার পরিচলনায় অনুষ্ঠান শুরু হয় রাত ৯টায়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সম্মানিত সদস্য জনাব কামরুজ্জামান এর পর জাতীয় ও দলীয় সঙ্গীতের পর দেশাত্ববোধক গান এবং দলীয় নেতা কর্মীদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করা হয় । অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে নিউ জার্সি স্টেট বিএনপি’র সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মোহাম্মদ কাউছার বলেন ” শহীদ জিয়া শুধু স্বধীনতার ঘোষণা দিয়ে থেমে থাকেননি সিংহের মত ঝাঁপিয়ে পড়েছিলেন সঙ্গীদের নিয়ে শত্রু বাহিনীর উপর। ছিনিয়ে এনেছেন পূর্ণ স্বাধীন বাংলাদেশ এবং দেশ বাসীকে করেছেন মুক্ত। তিনি বর্তমান অবৈধ সরকার কতৃক জিয়ার প্রতি অসম্মান ও অবমাননার নিন্দা জানান ।”

এর পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম। সভায় আরও বক্তব্য রাখেন নিউ জার্সি স্টেট বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মনির; সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ; সহ-সাংগঠনিক সম্পাদক ঈসমাইল হোসেন; সদস্য এমদাদুল হক এবং আব্দুল কাদের সহ আরও অনেকে। প্যাটারসনের সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা ছমির উদ্দিন মাষ্টার, সহ সভাপতি অধ্যাপক গো্লাম মোস্তফা চৌধুরী নিপন, সহ সভাপতি হোসেন পাঠান বাচ্চু, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ মহসিন (সেলিম), সদস্য সচিব বুরহান উদ্দিন বুলু, ক্যাশিয়ার খোকন মিয়া, খলিলুর রহমান, কুতুব উদ্দিন, আব্দুল করিম মিয়া পরান, বশির আহমদ, আব্দুল তাহিদ, সাইফুল ইসলাম মঃ হক প্রমুখ, সভায় বক্তারা স্বাধীন্তার ঘোষক, বানলদেশের প্রথম রাষ্ট্রপত বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান সহ সকল মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান, সভাপতির সমাপনী সৈয়দ জুবায়ের আলী বিজয়ের চেতনা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ