ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার নতুন কমিটি : সভাপতি দুদু, সাধারণ সম্পাদক শামীম
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার নতুন কমিটি গঠিত হয়েছে । গত ১৮ ডিসেম্বর ব্রঙ্কসের বাংলাগার্ডেনে অনুষ্টিত সংগঠনের সাধারণ সভায় মেয়াধ উত্তীর্ণ কমিটি বাতিল করে সর্ব সম্মতি ক্রমে নতুন কমিটি গঠিত হয় । সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুর রউফ মছরুর সভাপতিত্বে অনুষ্টিত সভায় সস্প্রতি দেশ ও প্রবাসে ফেঞ্চুগঞ্জের যে সকল ব্যক্তিবর্গ নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বিদেহী আত্নার মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় নতুন কমিটি নির্বাচনের জন্য গঠিত ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বিশিষ্ট সংগঠক আব্দুস শহীদ দুদুকে সভাপতি ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রাক্তন সভাপতি তরুন সংগঠক শামীম মিয়াকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা দেন। কমিটি ঘোষনা করেন সংগঠনের প্রবীন উপদেষ্টা আব্দুল বাসিত চৌধুরী মাসুক। পরে উপস্থিত সকলের মতামত ক্রমে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় । কমিটি অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ সভাপতি লোকমান হোসেন লুকু, শাহিদ আলী, সহ সাধারণ সম্পাদক সামাদ মিয়া জাকের, সাংগঠনিক সম্পাদক লূৎফুর হোসেন আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ দেলওয়ার হোসেন হেলাল, প্রচার সম্পাদক সাবের চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আপ্তাব খান মোহন, সদস্য আশরাফুজ্জান, রোকন আহমদ চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী ডিজু ও বোরহান উদ্দীন । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুল বাসিত চৌধুরী মাসুক, আব্দুর রব দলা, আব্দুস শহীদ দুদু, ফারুক আহমদ সুনন, জুনেদ আহমদ চৌধুরী. আব্দুল হাসিম হাসনু, মাহবুব আলম মবু, ক্যাপ্টেন ফারুক আহমদ রেকন, আহবাব চৌধুরী খোকন, কাওছারুজ্জান কয়েছ, হোসেন আহমদ, রেহানুজ্জামান, রেজাউল ইসলাম সেলিম, বোরহান উদ্দীন, শাহ বদরুজ্জামান রুহেল, শামীম মিয়া, সামাদ মিয়া জাকের, লূৎফুর হোসেন আজাদ, আপ্তাব খান মোহন, শাহিদ আলী, লোকমান হোসেন লুকু, রোকন আহমদ চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী ডিজু, কলিন চৌধুরী, সানু মিয়া, আশরাফুজ্জামান, সাবের চৌধুরী প্রমুখ । সভায় বাংলাদেশের মহান স্বাধীণতা যুদ্ধে নিহতদের স্ত্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ